আইপিএল ২০২০: ঠান্ডা মাথার ধোনির কপালে চিন্তার ভাঁজ ফেলেছিলেন, ফের কী পারবেন রাসেল?

আইপিএল ২০২০: ঠান্ডা মাথার ধোনির কপালে চিন্তার ভাঁজ ফেলেছিলেন, ফের কী পারবেন রাসেল?

আইপিএল ২০২০তে বুধবার চেন্নাই বনাম কেকেআর ম্যাচে অন্যতম আকর্ষণের কেন্দ্রে রাসেল। নাইট রাইডার্সের জার্সিতে এবছর বল হাতে উইকেটের ছন্দে থাকলেও ব্যাটে দাপট দেখাতে পারছেন না দ্রে রাস। কিন্তু আইপিএল কেরিয়ারে রাসেলের ইনিংসে সর্বাধিক রান এই চেন্নাইয়ের বিরুদ্ধেই এসেছিল। সামনে ফের প্রতিপক্ষ চেন্নাই। ধোনির দলের বিরুদ্ধে আন্দ্রে রাসেল ফের জ্বলে উঠতে পারেন কিনা, সেটাই এখন দেখার।

আইপিএল ২০২০: ঠান্ডা মাথার ধোনির কপালে চিন্তার ভাঁজ ফেলেছিলেন, ফের কী পারবেন রাসেল?

২০১৮ সালে ধোনির চেন্নাই সুপার কিংস দলের বিরুদ্ধে রাসেল বিধ্বংসী মেজাজে ব্যাটিং করেছিলেন। চিপকে ৩৬ বলে ৮৮ রানের ইনিংস খেলেন রাসেল। ইনিংসে ১টি চার ও ১১টি ছক্কা হাঁকান দ্রে রাস।

সেই ম্যাচে দস্তানা হাতে উইকেটের পিছন থেকে রাসেলের এমন ধ্বংসাত্মক ইনিংস দেখে বোলারদের প্রতি চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি হতাশা চেপে রাখতে পারেননি। ম্যাচর পর এক সাক্ষাৎকারে ধোনি নিজে স্বীকার করে নিয়ে বলেছিলেন, ' রাসেলের ব্যাটিং তাণ্ডব দেখে ম্যাচের ২০ ওভার কতক্ষণে শেষ হবে সেই অপেক্ষা করছিলাম। দুঃস্বপ্নেও রাসেলের ঐ ইনিংস ভুলব না।'

প্রসঙ্গত দ্রে রাসের বিধ্বংসী ইনিংসে ভর করেই নাইট রাইডার্স চিপকে চেন্নাইয়ের বিরুদ্ধে সেই ম্যাচে ৬ উইকেট হারিয়ে ২০২ রানে তুলেছিল। জবাবে ১ বল বাকি থাকতে চেন্নাই ৫ উইকেট হারিয়ে ২০৫ রান তুলে ম্যাচ জিতে নেয়।

এবার দ্রে রাস ৪ ম্যাচে ৪টি উইকেট নিয়ে ছন্দে রয়েছেন। নাইটদের হয়ে ডেথ ওভারেও দারুণ বোলিং করছেন। কিন্তু ব্যাটে ৪ ম্যাচ শেষে সংগ্রহ মাত্র ৪৮। চেন্নাই ম্যাচ দিয়েই কী মরুশহরে এবছর দ্রে রাস ঝড় উঠবে? সেটা অবশ্য ম্যাচেই জানা যাবে!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+