জানেন কী, শেষবার আমিরশাহী আইপিএলে মুম্বইয়ের বিরুদ্ধে অভিযান শুরু করেছিল কেকেআর
জানেন কী, শেষবার আমিরশাহী আইপিএলে মুম্বইয়ের বিরুদ্ধে অভিযান শুরু করেছিল কেকেআর
আইপিএলে ঢাকে কাঠির আর মাত্র ৫ দিনের অপেক্ষা। শনিবার ১৯ সেপ্টেম্বর শুরু আইপিএল। মুম্বই বনাম চেন্নাই ম্যাচ দিয়ে এবছরের লিগে দামামা বাজতে চলেছে। ২৩ সেপ্টেম্বর মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ১৩ তম আইপিএলে অভিযান শুরু করবে কেকেআর। তার আগে একনজরে নাইটদের নিয়ে রইল এই পরিসংখ্যান।

পরিসংখ্যান ১
শেষবার ২০১৪ সালে আমিরশাহী আইপিএলে মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করেছিল কেকেআর। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি হয়েছিল। ছয় বছর পর এবার আমিরশাহী আইপিএলে আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামেই মুম্বইয়ের বিরুদ্ধে লিগের প্রথম ম্যাচ খেলবে কেকেআর।

পরিসংখ্যান ২
প্রসঙ্গত সেবার ২০১৪ আইপিএলে সেটাই লিগের প্রথম ম্যাচ ছিল। মুম্বইয়কে ৪১ রানে হারিয়েছিল কেকেআর। মুম্বই দলের হয়ে রোহিত শর্মা ও নাইট রাইডার্সের হয়ে গৌতম গম্ভীর অধিনায়ক ছিলেন।

পরিসংখ্যান ৩
ম্যাচে গম্ভীরের কেকেআর ৫ উইকেট হারিয়ে ১৬৩ রান তুলেছিল। নাইটদের হয়ে ওপেনার জ্যাক কালিস ৭২ ও তিন নম্বরে নেমে মনীশ পান্ডে ৬৪ রান করেছিলেন। মুম্বইয়ের হয়ে লাসিথ মালিঙ্গা ৪টি উইকেট নিয়েছিলেন। এবছর অবশ্য আর মালিঙ্গার সার্ভিস পাবে না মুম্বই। ব্য়ক্তিগত কারণে তিনি এবছর আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন।

পরিসংখ্যান ৪
কেকেআরের হয়ে মিস্ত্রি স্পিনার সেই ম্যাচে ৪টি উইকেট নেন। ৪ ওভারের মাত্র ২০ রান খরচে নারিন ৪টি উইকেট নিয়েছিলেন। মুম্বই নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২২ রান তুলতে পেরেছিল। কেকেআর ম্যাচ জেতে ৪১ রানে।












Click it and Unblock the Notifications