আইপিএল ২০২০: দেখে নিন গত ১২ মরসুমে কেকেআরের পারফরম্যান্স
আইপিএল ২০২০: দেখে নিন গত ১২ মরসুমে কেকেআরের পারফরম্যান্স
দরজায় কড়া নাড়ছে আইপিএল। ২৯ মার্চ থেকে শুরু টুর্নামেন্ট। এবার তৃতীয়বারের জন্য আইপিএল ট্রফি ঘরে তোলার লক্ষ্য কলকাতা নাইট রাইডার্সের। গৌতম গম্ভীরের অধিনায়কত্বে ২০১২ ও ২০১৪ সালে আইপিএল ট্রফি জিতেছিল কেকেআর। তারপর থেকে নাইটদের আর ফাইনালের টিকিট পাওয়া হয়নি। তবে নিলামে এবার দারুণ দল সাজিয়েছে নাইটব্রিগেড। যারপর নাইট রাইডার্সকে নিয়ে প্রত্যাশা তুঙ্গে। নতুন মরসুমে ট্রফি খরা কাটিয়ে কেকেআর ফের চ্যাম্পিয়ন হতে পারে কিনা, সেটাই এখন দেখার।
একনজরে ১২ মরসুমে কেকেআরের পারফর্ম্যান্স দেখে নিন

২০০৮ সালে কেকেআর
আইপিএলের প্রথম মরসুমে ৮ দলের মধ্যে কেকেআর ৬ নম্বরে শেষ করেছিল। সেবার নাইটব্রিগেড ১৪ ম্যাচের থেকে ১৩ পয়েন্ট পেয়েছিল।

২০০৯ সালে কেকেআর
২০০৯ সালে নাইটদের পারফরম্যান্স আরও খারাপ হয়। পয়েন্ট তালিকায় ৮ নম্বরে শেষ করেছিল কেকেআর। ১৪ ম্যাচে ৭ পয়েন্ট পেয়েছিল কেকেআর।

২০১০ সালে কেকেআর
আইপিএলের প্রথম দুই মরসুমের মতো এবারও গ্রুপ পর্ব থেকেই কেকেআরের বিদায়। ২০১০ সালে ৮ দলের মধ্যে ৬ নম্বরে শেষ করেছিল কেকেআর। ১৪ ম্যাচে থেকে সংগ্রহ ছিল ১৪ পয়েন্ট।

২০১১ সালে কেকেআর
২০১১ সালে গৌতম গম্ভীরকে নাইট অধিনায়ক করা হয়। গম্ভীর জমানায় সেবার টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের জন্য প্লে অফ খেলেছিল কেকেআর। যদিও প্লে অফ শেষে পর্যন্ত চতুর্থ স্থান শেষ করে কলকাতা নাইট রাইডার্স।

২০১২ সালে কেকেআর
গম্ভীরের অধিনায়কত্বে এবার ফাইনালে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে প্রথমবারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন কেকেআর। ফাইনালে চেন্নাইয়ের বিরুদ্ধে ১৯১ রান তাড়া করতে নেমে কেকেআরের হয়ে ওপেনার মনবিন্দর বিসলা ৮৯ রান হাঁকিয়েছিলেন। ২ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর।

২০১৩ সালে কেকেআর
৯ দলের মধ্যে সাত নম্বরে শেষ করে কেকেআর। গ্রুপ পর্বেই ছিটকে গিয়েছিল চ্যাম্পিয়ন দল।
|
২০১৪, ফের চ্যাম্পিয়ন কেকেআর
২০১৪ সালে ফাইনালে কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়ে টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স।
|
২০১৫ সাল
৮ দলের মধ্যে পঞ্চম স্থানে শেষ করে কেকেআর। লিগে ফের হতশ্রী পারফর্ম্যান্স নাইটব্রিগেডের।
|
২০১৬ সাল
প্লে অফে পৌঁছে চতুর্থ স্থানে শেষ করেছিল নাইট রাইডার্স।
|
২০১৭ সালে কেকেআর
ফের প্লে অফ। এবারও ফাইনাল হল না। প্লে-অফে তৃতীয় স্থানে অভিযান শেষ কেকেআরের।
|
২০১৮ সালে কেকেআর
২০১৭ সালের রিপিট। ফের প্লে অফে পৌঁছে তৃতীয় স্থানে কেকেআর।
|
২০১৯ আইপিএলে কেকেআর
২০১৯ সালে ৮ দলের মধ্যে ৫ নম্বরে শেষ করে গ্রুপ পর্ব থেকেই কেকেআর বিদায় নেয়।












Click it and Unblock the Notifications