আইপিএল ২০২০: বিরাটের দলের বিরুদ্ধে আজ মাঠে নামবেন রাসেল? এই দুই ইঙ্গিতে বুঝিয়ে দিল কেকেআর
আইপিএল ২০২০: বিরাটের দলের বিরুদ্ধে আজ মাঠে নামবেন রাসেল? এই দুই ইঙ্গিতে বুঝিয়ে দিল কেকেআর
আইপিএল ২০২০ অভিযান, বিরাটের আরসিবির বিরুদ্ধে শারজায় আজ কেকেআরের হয়ে কি মাঠে নামবেন আন্দ্রে রাসেল। নাইট রাইডার্সের ফ্যানেদের মনে দিনভর এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। ম্যাচের আগে সোশ্যাল মিডিয়া পোস্টের মধ্য়ে দিয়ে এবার ফ্যানেদের উদ্বেগ কিছুট কমাল কলকাতা ফ্র্যাঞ্চাইজি।

রাসলের চোট নিয়ে চিন্তা
কিংস ইভেলেন পাঞ্জাবের বিরুদ্ধে শেষ ম্যাচ ক্যাচ মিসের পর বাউন্ডারি আটকাতে গিয়ে বিজ্ঞাপনের বোর্ডে ধাক্কা খেয়ে হাঁটুতে চোট পেয়েছেন রাসেল। যারপর মাঠে ফিরে দ্রে রাস ১ ওভারের বেশি ফিল্ডিং করতে পারেননি। তাই আজ আরসিবির বিরুদ্ধে রাসেলকে কেকেআর জার্সিতে পাওয়া যাবে কিনা, সেই নিয়ে উদ্বেগ রয়েছে।

কেকেআর কী জানাল
নাইট রাইজার্সের পক্ষ থেকে এদিন এক অ্যানিমেশন ভিডিও পোস্ট করে 'রাসেল মাসেল ল্যান্ডেড' লেখা হয়েছে। সঙ্গে লেখা হয়েছে রাসেলের ছক্কাগুলি কি আজ পৃথিবীর বাইরে আঁছড়ে পড়তে চলেছে। এই পোস্টের পরই রাসেল আজ ফিট হয়ে মাঠে নামছেন বলে ধরে নেওয়া হচ্ছে।

২০১৯ সালে আরসিবির বিরুদ্ধে রাসেলের পারফর্ম্যান্স
২০১৯ সালে আরসিবির বিরুদ্ধে লিগের দুই ম্যাচের প্রথমটায় চিন্নাস্বামীতে দ্রে রাস ১৩ বলে ৪৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। রাসেলেরে মারকাটারি ইনিংসের সুবাদে ৫ বল বাকি থাকতে ২০৬ রান তুলে ৫ উইকেটে ম্যাচ জিতেছিল কেকেআর। ১টি চার ও ৭টি ছক্কা হাঁকিয়েছিলেন রাসেল। স্ট্রাইক রেট ছিল ৩৬৯ এর বেশি। এরপর ইডেনে আরসিবির বিরুদ্ধে ২১৩ রানে টার্গেট তাড়া করে রাসেল ২৫ বলে ৬৫ রান হাঁকান। ফিরতি ম্যাচে দ্রে রাস ২টি চার ও ৯টি ছক্কা হাঁকিয়েছিলেন।

আরও একটি টুইটে রাসেলের খেলার ইঙ্গিত
এদিন আরেকটি টুইটে কেকেআরের পক্ষ থেকে আরসিবির বিরুদ্ধে দ্রে রাসের স্ট্রাইট রেট মনে করিয়ে দেওয়া হয়েছে। টুইটে লেখা হয়, আরসিবির বিরুদ্ধে রাসেলের স্ট্রাইক রেট ২২৭.৪৬ আর ব্যাটিং গড় ৫৩.৮৩।












Click it and Unblock the Notifications