আইপিএল ২০২০: কাঠগড়ায় দীনেশ, মর্গ্যানের আগে নারিন? মুখ খুললেন বিশ্বকাপজয়ী দুই ক্রিকেটার

আইপিএল ২০২০: কাঠগড়ায় দীনেশ,মর্গ্যানের আগে নারিন? মুখ খুললেন বিশ্বকাপজয়ী দুই ক্রিকেটার

আইপিএল ২০২০ তে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক দীনেশ কার্তিকের সিদ্ধান্ত বারেবারেই চর্চার কেন্দ্রে। বুধবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ জিতলেও ফের দীনেশের ব্যাটিং অর্ডার সাজানো নিয়ে সমালোচনা শুরু হয়ে গেল।

কেকেআরের কোন সিদ্ধান্তকে ঘিরে সমালোচনা

কেকেআরের কোন সিদ্ধান্তকে ঘিরে সমালোচনা

ওপেনিংয়ে টানা ব্যর্থ হওয়ার কারণে সুনীল নারিনকে সরিয়ে ৪ নম্বরে নামিয়ে নিয়ে আসা হয়। দলে ইয়ন মর্গ্যানের মতো ম্যাচ ফিনিশার, আন্দ্রে রাসেলের মতো পাওয়ার হিটার থাকা সত্ত্বেও চার নম্বরের মতো গুরুত্বপূর্ণ জায়গায় নারিনকে পরীক্ষা করতে গিয়ে কেকেআরের পক্ষ থেকে কেন ঝুঁকি নেওয়া হল সেই প্রশ্ন উঠছে।

চার নেমে কত রান করলেন নারিন

চার নেমে কত রান করলেন নারিন

বুধবার চেন্নাই ম্যাচে ৪ নম্বরে নেমে নারিন ৯ বলে ১৭ রান করে আউট হয়। ব্যাটিং অর্ডার পরিবর্তন করলেও ব্যর্থতা ঝেড়ে ফেলতে পারলেন না ক্যারিবিয়ান ক্রিকেটার।

মর্গ্যানের আগে নারিন কেন প্রশ্ন তুললেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার

মর্গ্যানের আগে নারিন কেন প্রশ্ন তুললেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার

অন্যদিকে এই মুহূর্তে রাজস্থানের হয়ে মাঠে নামার আগে আমিরশাহীতে কোয়ারেন্টানে থেকে ম্যাচ উপভোগ করছেন বেন স্টোকস। কেকেআর ম্যাচ মর্গ্যানকে পরে নামিয়ে নারিনকে তার আগে সুযোগ করে দেওয়া দেখে অবাক স্টোকস।

সোশ্যাল মিডিয়ায় স্টোকস কী লিখেছেন

সোশ্যাল মিডিয়ায় স্টোকস কী লিখেছেন

টুইটে বেন স্টোকস লিখেছেন, 'মর্গ্যানেরও আগে নারিন?' এই টুইটই বলে দিচ্ছে কেকেআরের এই সিদ্ধান্ত একেবারেই মেনে নিতে পারেননি স্টোকস। প্রকৃতপক্ষে দীনেশ অ্যান্ড নাইট ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত নিয়ে সোশ্যাল মিডিয়াতেও সমালোচনা চলছে।

ভারতের হয়ে দুই বিশ্বকাপের মালিক যুবি কী লিখলেন

ভারতের হয়ে দুই বিশ্বকাপের মালিক যুবি কী লিখলেন

স্টোকসের এই পোস্টের পর ভারতের হয়ে দুবার বিশ্বকাপজয়ী যুবরাজ সিং লিখেছেন, 'ঠিক, এটা স্টোকসের আগে যুবরাজের ব্যাট করতে নামার মতো! কখনও কখনও অল-রাউন্ডারকে আগে নামিয়ে দেওয়া হয়। একজন বোলার যে কিনা ব্যাট করতে পারে, তাকে চালিয়ে খেলার জন্য বিশেষজ্ঞ ব্যাটসম্যানের থেকেও আগে নামানো হয়!'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+