আইপিএল ২০২০: এই প্ল্যানেই ১৩ তম আইপিএল জিততে চান কেকেআর অধিনায়ক দীনেশ
আইপিএল ২০২০: এই প্ল্যানেই ১৩ তম আইপিএল জিততে চান কেকেআর অধিনায়ক দীনেশ
আইপিএলের (IPl 2020) ঢাকে কাঠির অপেক্ষা মাত্র ৪ দিন। শনিবার থেকে কোটি টাকার ক্রিকেট লিগে বল গড়াতে চলেছে। ২৩ সেপ্টেম্বর গত বারের চ্যাম্পিয়ন দল মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করছে কেকেআর। তার আগে ট্রফি জেতার প্ল্যানিং সেরে ফেললেন নাইট অধিনায়ক(KKR)।

প্ল্যান এ
সোশ্যাল মিডিয়া পোস্টে নাইট রাইডার্সের পক্ষ থেকে অধিনায়ক দীনেশ কার্তিকের একটি ছবি পোস্ট করা হয়েছে। যেখানে দলের সঙ্গে আইপিএলে এবছর কীভাবে ট্রফি জেতা যায় পরিকল্পনা করছেন কার্তিক।

কার্তিকের প্ল্যানিংয়ের মূলমন্ত্র কী?
ছবিতে আরও দেখা গিয়েছে, নাইট অধিনায়ক দীনেশ কার্তিক দলকে প্ল্যান বি নিয়েও কথা বলছেন। প্রত্যেক অধিনায়কই মাঠে নামের আগে প্রতিপক্ষ ও ভিন্ন ধরনের পরিস্থিতির জন্য একাধিক প্ল্যান তৈরি রাখেন। প্ল্যান এ কাজ না করলে প্ল্যান বি বেছে নেন। এক্ষেত্রে দীনেশও এভাবেই এবছর ট্রফি জেতার জন্য একাধিক প্ল্যান তৈরি রাখছেন।

নাইট ফ্র্যাঞ্চাইজির বার্তা
প্ল্যানিং যাই হোক না কেন, নাইট ফ্র্যাঞ্চাইজি অবশ্য দলকে নিয়ে দারুণ বার্তা দিল। ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া পোস্টটিতে লেখা হয়েছে, 'প্ল্যান এ আইপিএল ট্রফি জেতা, প্ল্যান বি...প্ল্যান এ-তেই ফোকাস রাখা!'

শেষবার আমিরশাহীতে আইপিএলে নাইটদের পারফর্ম্যান্স
২০১৪ সালে আমিরশাহীতে আইপিএল অভিযান শুরু করেছিল কেকেআর। পরে লিগের ফাইনালে কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়ে গৌতম গম্ভীরের অধিনায়কত্বে কেকেআর দ্বিতীয় বারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। ৬ বছর পর ফের আমিরশাহীতে আইপিএল খেলতে এসে দল আইপিএল চ্যাম্পিয়ন হতে পারে কিনা, সেটাই এখন দেখার।
ছবি সৌজন্য:ইসন্টাগ্রাম












Click it and Unblock the Notifications