আইপিএল ২০২০: কোয়ারেন্টাইনে জোরকদমে ফিটনেস চর্চা, কেকেআরের প্রস্তুতিতে যোগ দিতে মুখিয়ে আলি

আইপিএল ২০২০: কোয়ারেন্টাইনে জোরকদমে ফিটনেস চর্চা, কেকেআরের প্রস্তুতিতে যোগ দিতে মুখিয়ে আলি

আইপিএল বড় চমক এবার মার্কিন ক্রিকেটার আলি খান। আইপিএলের ইতিহাসে এই প্রথম কোনও মার্কিন ক্রিকেটার খেলতে চলেছেন। দেশ বিদেশ ঘুরে সীমিত ওভারের বিভিন্ন টি-২০ লিগ খেললেও আইপিএলে সুযোগ আসেনি। ক্যারিবয়ান প্রিমিয়ার লিগে ভালো পারফর্ম্যান্সের দরুণ এবছর সেই সুযোগ পেয়েছেন আলি। আমিরশাহী পৌঁছে এখন হোটেলে কোয়ারেন্টাইন পর্ব কাটাচ্ছেন নাইটদের নতুন ডানহাতি পেসার। এবার কোয়ারেন্টাইনের দিনগুলো আলির ফিটনেসে জোর দেওয়ার ভিডিও প্রকাশ করল কেকেআর।

রাইট রাইডার্সের স্বাগত আলি খান

রাইট রাইডার্সের স্বাগত আলি খান

প্রসঙ্গত ক্যারিবয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করে শুক্রবার সুনীল নারিন, আন্দ্রে রাসেল,ব্রেন্ডন ম্যাককালাম, ক্রিস গ্রিনদের সঙ্গে আলি খান আবুধাবি পৌঁছন। নাইট সংসারে যুক্ত হওয়ার খুশিতে আলি খানকে নিয়ে বিশেষ ভিডিও পোস্ট করে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেটারকে স্বাগত জানিয়েছে কেকেআর। ভিডিওতে আলি খানের আবুধাবি পৌঁছনোর মুহূর্ত, বিমানবন্দর থেকে হোটেলে ফেরা ফ্রেমবন্দি করা হয়।

বলে হাতে ছন্দে, প্রথম একাদশে শুরু থেকেই সুযোগ পেতে পারেন

বলে হাতে ছন্দে, প্রথম একাদশে শুরু থেকেই সুযোগ পেতে পারেন

বল হাতে ছন্দে তাই শুরু থেকে প্রথম একাদশে থাকতে পারেন আলি খান। এবছর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ৮ ম্যাচ খেলে ৮টি উইকেট পেয়েছেন। ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে ফাইনালে ২টি উইকেট পেয়েছেন আলি খান। তাঁর বোলিংয়ে ভর করে চতুর্থ বারের জন্য ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্স।

নাইটদের দুবার চ্যাম্পিয়ন করেছেন আলি খান

নাইটদের দুবার চ্যাম্পিয়ন করেছেন আলি খান

কেরিয়ারে প্রথমবার আইপিএলে খেলতে নামার আগে নাইটদের দুবার চ্যাম্পিয়ন করেছেন আলি খান। ২০১৮ সালের পর ২০২০ সালে তাঁর বোলিংয়ে ভর করে ত্রিনবাগো নাইট রাইডার্স দল ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছে।

একনজরে আলি খানের কেরিয়ার

একনজরে আলি খানের কেরিয়ার

সব ধরনের টি-২০ প্রতিযোগিতা ধরলে আলি খান ৩৬ ম্যাচে ৩৮ উইকেট পেয়েছেন। যেখানে ত্রিনবাগো নাইট রাইডার্সের জার্সিতে ২০১৮ সালে ত্রিনবাগো নাইট রাইডার্স দলের হয়ে আলি খান, ১২ ম্যাচে ১৬টি উইকেট নেন। ২০২০ সালে আবার ৮ ম্যাচে ৮টি উইকেট নিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+