আইপিএল ২০২০: আমিরশাহী পৌঁছলেন আলি খান, বিশেষ ভিডিওতে স্বাগত জানাল কেকেআর

আইপিএল ২০২০: আমিরশাহী পৌঁছলেন আলি খান, বিশেষ ভিডিওতে স্বাগত জানাল কেকেআর

আইপিএল (IPL 2020) শুরুর দিন কয়েক আগে বড় চমক দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের জন্যে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনও ক্রিকেটারকে সই করিয়েছে কেকেআর। এবার নাইটদের সই করানো আমেরিকান ক্রিকেটার আলি খান(Ali Khan) সিপিএলে ত্রিনবাগো নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করে আইপিএল খেলতে আমিরশাহী পৌঁছলেন।

আলি খানকে স্বাগত জানাল কেকেআর

আলি খানকে স্বাগত জানাল কেকেআর

নাইট সংসারে যুক্ত হওয়ার খুশিতে আলি খানকে নিয়ে বিশেষ ভিডিও পোস্ট করে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেটারকে স্বাগত জানাল কেকেআর। ভিডিওতে আলি খানের আবুধাবি পৌঁছনোর মুহূর্তে, বিমানবন্দর থেকে হোটেলে ফেরা ফ্রেমবন্দি করা হয়েছে।

নাইটদের চ্যাম্পিয়ন করে আইপিএলে আলি খান

নাইটদের চ্যাম্পিয়ন করে আইপিএলে আলি খান

প্রসঙ্গত প্রথমবারের জন্য আইপিএলে খেলতে নামার আগে নাইটদের চ্যাম্পিয়ন করেছেন আলি খান। ২০১৮ সালের পর ২০২০ সালে তাঁর বোলিংয়ে ভর করে ত্রিনবাগো নাইট রাইডার্স দল ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছে।

একনজরে আলি খানকে নিয়ে পাঁচ অজনা তথ্য

একনজরে আলি খানকে নিয়ে পাঁচ অজনা তথ্য

আইপিএল ফ্যানেদের অনেকেই আলি খান সম্পর্কে খুব বেশি খোঁজখবর রাখেননি। তাঁদের জন্য রইল পাঁচ তথ্য। আলি খানের জন্ম পাকিস্তানে। কিশোর বয়সে পরিবারের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে আসেন। পরবর্তী কালে মার্কিন যুক্তরাষ্ট্রের হয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। দেশের জার্সিতে একটি ওডিআই ম্যাচ খেলেছেন। নামের পাশে ১টি উইকেট রয়েছে। এছাড়া দেশ বিদেশের টি-২০, টি-১০ ক্রিকেট লিগে খেলেন। সিপিএল, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, পাকিস্তান সুপার লিগ, কানাডা গ্লোবাল লিগের পর এই প্রথম আইপিএলে খেলতে চলেছেন আলি।

সব মিলিয়ে উইকেট সংখ্যা

সব মিলিয়ে উইকেট সংখ্যা

সব ধরনের টি-২০ প্রতিযোগিতা ধরলে আলি খান ৩৬ ম্যাচে ৩৮ উইকেট পেয়েছেন। যেখানে ত্রিনবাগো নাইট রাইডার্সের জার্সিতে ২০১৮ সালে ত্রিনবাগো নাইট রাইডার্স দলের হয়ে আলি খান, ১২ ম্যাচে ১৬টি উইকেট নেন। ২০২০ সালে আবার ৮ ম্যাচে ৮টি উইকেট নিয়েছেন। দুবারই চ্যাম্পিয়ন হয়েছেন দল।

ছবি সৌজন্য:ইসন্টাগ্রাম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+