আইপিএল ২০২০ : প্লে-অফে উঠতে আর কটি ম্যাচ জিততেই হবে কেকেআর-কে

আইপিএল ২০২০ : প্লে-অফে উঠতে আর কটি ম্যাচ জিততেই হবে কেকেআর-কে

বুধবার চেন্নাই সুপার কিংসকে হারিয়ে আইপিএল ২০২০-এর পয়েন্ট তালিকার অনেকটাই ওপরে উঠে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এবার ধীরে ধীরে প্লে-অফের দিকে অগ্রসর হওয়াই দীনেশ কার্তিকদের লক্ষ্য। সেই হার্ডেল পেরোতে কেকেআর-কে আর কটি ম্যাচ জিততেই হবে, তা এক নজরে দেখে নেওয়া যাক।

পয়েন্ট তালিকায় কোথায় অবস্থান কেকেআরের

পয়েন্ট তালিকায় কোথায় অবস্থান কেকেআরের

আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে ৬ পয়েন্ট সংগ্রহ করেছে কেকেআর। পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে গিয়েছে দীনেশ কার্তিক শিবির। টপকে গিয়েছে বিরাট কোহলি নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে।

প্লে-অফে পৌঁছতে কটা ম্যাচ জিততে হবে কেকেআর-কে

প্লে-অফে পৌঁছতে কটা ম্যাচ জিততে হবে কেকেআর-কে

পুরনো টুর্নামেন্টগুলি ঘেঁটে দেখা যাচ্ছে যে আইপিএলের প্লে-অফে পৌঁছতে কমপক্ষে ১৪ পয়েন্ট অর্জন করতেই হবে কেকেআর-কে। এর অর্থ ন্যূনতম আরও চারটি ম্যাচ জিতলেই আইপিএলের নক আউট পর্বে পৌঁছবে দীনেশ কার্তিকের দল।

ব্যতিক্রমও আছে

ব্যতিক্রমও আছে

২০১৮ সালের আইপিএলে ১২ পয়েন্ট নিয়েও প্লে-অফে পৌঁছেছিল এক দল। এবারও তেমনটা হলে আর তিনটি ম্যাচ জিতললেই আইপিএলের নক আউট পর্বে পৌঁছবে কলকাতা নাইট রাইডার্স। অবশিষ্ট ৮টি ম্যাচের মধ্যে এই কাজ করা খুব কঠিন নয় বলে বিশ্বাস করেন কেকেআর ফ্যানরা। অন্তত দলের সেই শক্তি আছে বলেই বিশ্বাস ক্রিকেট ফ্যানরা।

কেকেআরের পরের দুটি ম্যাচ

কেকেআরের পরের দুটি ম্যাচ

আগামী শনিবার কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। সোমবার বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সঙ্গে সম্মুখ সমরে নামবে দীনেশ কার্তিক শিবির। দুটি লড়াই হাড্ডাহাড্ডি হবে বলেই বিশ্বাস ক্রিকেট প্রেমীদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+