আইপিএল ২০২০: পাওয়ার প্লেতে মাত্র ২৫! ওপেনিংয়ের পাওয়ার হিটারের অভাব থেকে আর কী কী ভুল কেকেআরে

আইপিএল ২০২০: পাওয়ার প্লেতে মাত্র ২৫! ওপেনিংয়ের পাওয়ার হিটারের অভাব থেকে আর কী কী ভুল কেকেআরে

আইপিএল ২০২০তে চলতি মরসুমে বোলিংয়ে নিয়ে সমস্যায় পাঞ্জাব। বোলিংয়ের ব্যর্থতার কারণে চেন্নাইয়ের বিরুদ্ধে ১০ উইকেটে হেরেছে রাহুলরা। শেষ ম্যাচে সানরাইজার্সের বিরুদ্ধে এই বোলিং নিয়ে দুশোর বেশি রান খরচ করেছে তারা। সেই বোলিংয়ের বিরুদ্ধেই এদিন শুরু থেকে চাপে কলকাতা নাইট রাইডার্স। পাওয়ার প্লে কিংস পাঞ্জাবের বিরুদ্ধে নাটদের এদিন ২ উইকেট হারিয়ে সংগ্রহ মাত্র ২৫ রান। একনজরে ব্যাটিংয়ে আজ কী কী ভুল করল কেকেআর।

টুর্নামেন্টের মাঝপথে এসেও ওপেনিংয়ের সঠিক কম্বিনেশন গড়তে পারল না কেকেআর

টুর্নামেন্টের মাঝপথে এসেও ওপেনিংয়ের সঠিক কম্বিনেশন গড়তে পারল না কেকেআর

আইপিএল ১৩তে ৬ ম্যাচ পরও ওপেনিংয়ের সমস্যা কাটিয়ে উঠতে পারেনি কলকাতা। শুরুতে নারিনকে দিয়ে ওপেন করিয়ে ব্যর্থ হওয়ার পর দল তাঁকে গত ম্যাচে চার নম্বরে ব্যবহার করে ডুবতে হয়েছে। গত ম্যাচ থেকেই ত্রিপাঠীকে ওপেনে পাঠানো হয়। এদিন যদিও ত্রিপাঠী ব্যর্থ হয়েছেন। এখানেই প্রশ্ন উঠছে অন্য দলগুলি যেখানে বিস্ফোরক শুরুর জন্যে ওপেনিংকে বিধ্বংসী ওপেনারদের রাখছেন সেখানে কেন এখনও টুর্নামেন্টের মাঝপথে এসেও কেকেআর ওপেনিং কম্বিনেশন নিয়ে থিতু হতে পারল না?

ডি'কক থেকে ওয়ার্নার, প্রতি দলে ওপেনিংয়ে বিধ্বংসী ক্রিকেটার,নেই শুধু কেকেআরে

ডি'কক থেকে ওয়ার্নার, প্রতি দলে ওপেনিংয়ে বিধ্বংসী ক্রিকেটার,নেই শুধু কেকেআরে

মুম্বইয়ে বিধ্বংসী ওপেনিং রোহিত-ডি'কক, দিল্লিতে পৃথ্বী-শ্রেয়স, সানরাইজার্সে ওয়ার্নার-বেয়ারস্টো, আরসিবিতে ফিঞ্চ-পড়িক্কল, পাঞ্জাবে মায়াঙ্ক-রাহুল। আইপিএলে এই দলগুলিতে ওপেনিংয়ে বিধ্বংসী ক্রিকেটাররা রয়েছেন। সেখানে এখনও ওপেনিংয় নিয়ে প্রতি ম্যাচেই পরীক্ষা-নিরীক্ষা করে ডুবছে নাইট শিবির। নাইটদের ওপেনিংয়ে নেই কোন বিধ্বংসী ব্যাটসম্যান।

লিনের অভাব

লিনের অভাব

নাইট শিবিরে ক্রিস লিনের অভাব যেন পূরণ করতে পারছেন না ম্যানেজমেন্ট। লিনের মতো বিধ্বংসী ওপেনার অতীতে কেকেআরকে প্রতি ম্যাচেই নিয়ম করে দারুণ শুরু দিতেন। সেখানে লিন যাওয়ার পর এখন ওপেনিং নিয়ে বারেবারে ভুগছে নাইটব্রিগেড।

গিল চলবে কিন্তু সঙ্গে বিধ্বংসী কাউকেও প্রয়োজন

গিল চলবে কিন্তু সঙ্গে বিধ্বংসী কাউকেও প্রয়োজন

উল্লেখ্য চলতি আইপিএলে আজ দ্বিতীয় হাফ সেঞ্চুরি শুভমান গিলের। এদিন রানা, মর্গ্যানরা দ্রুত ফিরে গেলে গিলই ইনিংসের হাল ধরেছেন। কিন্তু তাঁর ব্যাটিংয়ে পাওয়ার হিটিং নেই। যা লিনের মধ্যে ছিল। অন্য দলগুলিতে যেখানে বেয়ারস্টো, ওয়ার্নার, ফিঞ্চদের মতো পাওয়ার হিটার রয়েছে, সেখানে কেকেআরের ওপেনিংয়ে পাওয়ার হিটিংয়ের অভাব যেন প্রতি মুহূর্তে বড় বেশি করে চোখে পড়ছে। যেকারণে পাঞ্জাবের মতো দলের বোলিংয়ের বিরুদ্ধে স্কোরবোর্ডে ১০০ রান তুলতে কেকেআরকে এদিন ১৫ ওভার অপেক্ষা করতে হল!

লিনের প্রকৃত বিকল্প কে হতে পারেন?

লিনের প্রকৃত বিকল্প কে হতে পারেন?

নাইট রাইডার্সে বিধ্বংসী স্পেশালিস্ট ওপেনার থাকার পরও তাঁকে ব্যবহার করতে অনীহা দীনেশের। ম্যাচের পর ম্যাচ টম ব্যান্টনের মতো ক্রিকেটার দলের বাইরে বসে রয়েছেন। টি-২০ ক্রিকেটে ব্যান্টনের ১০০০-এর বেশি রান রয়েছে। সম্প্রতি করোনা পরবর্তী ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ডের হয়ে ব্যান্টনের ৭১ ও ৪৬ রানের বিধ্বংসী ইনিংস রয়েছে। নাইট রাইডার্সে শুরুতে পাওয়ার হিটিংয়ের ঘাড়তি ঢাকতে পারেন ব্যাটন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+