লজ্জার নজির কেকেআরের, আরসিবির বিরুদ্ধে ধরাশায়ী পারফর্ম্যান্স নাইটদের ব্যর্থতার খাতায় কোথায় থাকবে
লজ্জার নজির কেকেআরের, আরসিবির বিরুদ্ধে ধরাশায়ী পারফর্ম্যান্স নাইটদের ব্যর্থতার খাতায় কোথায় থাকবে
আইপিএলের ইতিহাসে এদিন চরমতম লজ্জার রেকর্ড থেকে বাঁচলেও লজ্জার রেকর্ড করেই ফেলল কেকেআর। আইপিএলের ইতিহাসে সবচেয়ে কম রানে অলআউটের রেকর্ড রয়েছে আরসিবির। ২০১৭ সালে বিরাটের দল কেকেআরের বিরুদ্ধে ইডেনে লজ্জার এই রেকর্ড গড়েছিল। এদিন আবুধাবিতে বিরাটের দলের বিরুদ্ধে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে কোনও রকমে কেকেআর ৮ উইকেট হারিয়ে ৮৪ রান করে চরমতম লজ্জার রেকর্ড থেকে নিজেদের বাঁচায়।

কিন্তু এরপরও লজ্জার নজির গড়েই ফেলল কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে ২০২০তে এদিন আরসিবির বিরুদ্ধে নাইটদের ৮৪/৮ রান টুর্নামন্টের ইতিহাসে শাহরুখের ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় সর্বনিম্ম স্কোর। এদিন অষ্টম উইকেটে ২৬ রান যোগ হওয়ায় দল ৮৪ রানে পৌঁছয়। দলের হয়ে মর্গ্যান সর্বোচ্চ ৩০ ও ফার্গুসন দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান হাঁকান। ১৯ বলে ১২ রান করে কুলদীপ যাদব অপরাজিত খেকে দলকে ৮৪ রানে পৌঁছে দেন।
এর আগে আইপিএলের ইতিহাসে কেকেআরের সর্বনিম্ম স্কোর ছিল ৬৭ রান। ২০০৮ সালের ১৬ মে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ওয়াংখেড়েতে কেকেআর ৬৭ রানে অলআউট হয়েছিল। এদিন শেষ পর্যন্ত ৮৪ রানে পৌঁছে সেই লজ্জার হাত থেকে বাঁচল মর্গ্যান-প্যাট কামিন্সরা। তবে এটি নাইট রাইডার্সের দ্বিতীয় সর্বনিম্ন দলগত রানের লজ্জার নজির।












Click it and Unblock the Notifications