প্রথম ওভার রাজস্থানের হলে, পরের ৫ ওভার কলকাতার, প্লে অফের লড়াইয়ে পাওয়ার প্লেতে কেমন খেলা হল?

রাজস্থানের বিরুদ্ধে মহাসংগ্রামে পাওয়ার প্লে শেষে ১ উইকেট হারিয়ে ৫৫ রান তুলল কেকেআর

দুবাইয়ে আইপিএল ২০২০ মহারণে রাজস্থানের বিরুদ্ধে শুরুতে জোর ধাক্কা কেকেআরের। যদিও সেই ধাক্কা কাটিয়ে পাওয়ার প্লে শেষে ম্যাচে ফিরল কলকাতা। আবুধাবিতে চেন্নাই পাঞ্জাবকে হারিয়ে দেওয়ার পর রাজস্থানকে হারিয়ে ২ পয়েন্ট সংগ্রহ করতে পারলে প্লে অফে লড়াইয়ে চতুর্থ দল হিসেবে দরজায় কড়া নাড়বে কেকেআর। মর্গ্যানদের দলকে নিয়ে প্রত্যাশার পারদ আজ তুঙ্গে।

প্রথম ওভার রাজস্থানের হলে, পরের ৫ ওভার কলকাতার, প্লে অফের লড়াইয়ে পাওয়ার প্লেতে কেমন খেলা হল?

তবে দুবাইয়ে এদিন মহাগুরুত্বপূর্ণ টস হেরে বসেন মর্গ্যান। ফলে শুরুতে ব্যাটিং কেকেআরের। শিশির ফ্যাক্টরকে মাথায় রেখেই প্রথম বোলিং করতে নেন স্মিথ।

ম্যাচের পাওয়ার প্লেতে শুরুর প্রথম ওভারটা রাজস্থানের হলে, পরের পাঁচ ওভারে কেকেআরের। শুরুতে জোফরা আর্চারের ওভারে উইকেট ছুঁড়ে দিয়ে আসেন নীতীশ রানা। ম্যাচে ব্যক্তিগত ইনিংসে প্রথম বলেই রানা আউট হয়ে মাঠ ছাড়েন। ব্যাটিং ইনিংসের দ্বিতীয় বলে জোফরার ডেলিভারিতে রানা উইকেটকিপার সঞ্জু স্যামসানের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন।

অন্যদিকে নাইটদের অপর ওপেনার শুভমান গিল ও রাহুল ত্রিপাঠীর ব্যাটে পাওয়ার প্লের পরের পাঁচ ওভারে ঘুরে দাঁড়ল কলকাতা। পাওয়ার প্লের ৬ ওভার শেষে ১ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৫৫ রান যোগ করেছে নাইটব্রিগেড। ১৯ বল খেলে রানা ৩৩ ও ১৬ বল খেলে রাহুল ত্রিপাঠী ২০ রান হাঁকিয়ে দুর্দান্ত খেলছেন। পাওয়ার প্লেতে নাইট রাইডার্সের স্ট্রাইক রেট ৯.১৬!

তবে পাওয়ার প্লের পর অষ্টম ওভারে নাইটরা জোড়া উইকেট হারিয়ে জোর ধাক্কা খায়। রাহুল তেওয়াটিয়ার ওভারে শুভমান গিল ও সুনীল নারিন ২ বলের ব্যবধানে ক্যাচ দিয়ে ফিরে যান। শুভমান গিল ৩৬ ও নারিন ০ রানে আউট হয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+