মহাপঞ্চমীতে কেকেআরের ব্যাটিং বিসর্জন, জেনে নিন কোন পাঁচ ভুলের খেসারত দিল কেকেআর

মহাপঞ্চমীতে কেকেআরের ব্যাটিং বিসর্জন, জেনে নিন কোন পাঁচ ভুলের খেসারত দিল কেকেআর

মহাপঞ্চমীতে কেকেআরের 'ব্যাটিং বিসর্জন'। আইপিএল ২০২০তে এখনও পর্যন্ত প্রথম ইনিংসে নির্ধারিত ২০ ওভারে সবচেয়ে কম রান করার নজির গড়ল কলকাতা নাইট রাইডার্স। চলতি মরসুমে আর আগেও ব্যাটিং নিয়ে ভুগছে হয়েছে নাইটদের, তারপরও আরও একটি হতশ্রী ব্যাটিং কলকাতার। এদিন নির্ধারিত ২০ ওভার ৮ উইকেট হারিয়ে ৮৪ রান তুলে ম্যাচের পুরাটাই হেরে বসে কলকাতা। একনজরে কোন পাঁচ ভুলে আরসিবির বিরুদ্ধে ম্যাচ হারল কেকেআর জেনে নেওযা যাক।

ভুল ১)

ভুল ১)

শুভমান গিলের মন্থর ব্যাটিং প্রতি ম্যাচেই দলকে ব্যাকফুটে ঠেলে দিচ্ছে। চলতি আইপিএলে ১০ ম্যাচে শুভমানের সংগ্রহ ৩১২ রান। ২৭৯ বল খেলে গিল এই রান হাঁকিয়েছেন। স্ট্রাইক রেট ১২০-র একটু বেশি। যা টি-২০ ক্রিকেটে ওপেনার হিসেবে একেবারেই বেমানান!

ভুল ২)

ভুল ২)

ব্যাটিং অর্ডার নির্বাচন নিয়েও প্রশ্ন উঠছে। এদিন ব্যান্টনকে নেওয়ার পর ইংল্যান্ডের হয়ে বিধ্বংসী ইনিংস খেলা ওপেনারকে কেন শুরুতে ব্যবহার করা হল না ,সেই নিয়ে ইতিমধ্যে ক্রিকেট বিশেষজ্ঞরা প্রশ্ন তুলছেন।

ভুল ৩)

ভুল ৩)

মিডল অর্ডারে দিনের পর দিন ভুল ব্যাটিং অর্ডার খেলিয়ে যাওয়া। প্রতি ম্যাচে কোন যুক্তিতে দীনেশ কার্তিককে মর্গ্যানের আগে পাঠানো হয়, এর উত্তর মর্গ্যান নিজেই দিতে পারবেন। আরসিবির বিরুদ্ধে এদিন একা লড়ে ৩০ রান মর্গ্যানের। প্রতি ম্যাচে শেষ পর্যন্ত থাকছেন। এদিন যদিও আগে আউট হতে হয়েছে। সেক্ষেত্রে দলের প্রয়োজনে তিনি কেন নিজেকে উপরে নিয়ে আসছেন না কেকেআরের তরফ থেকে সেই প্রশ্নের উত্তর নেই!

ভুল ৪)

ভুল ৪)

লেগ স্পিনারের বিরুদ্ধে দীনেশের দুর্বলতা। আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ সময় ধরে খেলার পরও এখনও লেগ স্পিনারের বিরুদ্ধে দীনেশ কার্তিক দুর্বলতা কাটিয়ে উঠতে পারছেন না। কখনও রাহুল চাহার, কখনও রশিদ খান, কখনও যুজবেন্দ্র চাহালের মতো লেগ স্পিনারদের নিয়মিত উইকেট দিয়ে আসছেন।

ভুল ৫)

ভুল ৫)

পাওয়ার প্লেতে কেন নয় লকি ফার্গুসন? এদিন ৮৪ রানে পুঁজি নিয়ে লড়াইয়ে নেমে কেন শুরু থেকে ফর্মে থাকা এই মুহূর্তে কেকেআরের সেরা বোলারকে ফিঞ্চ-পড়িক্কলের বিরুদ্ধে এগিয়ে দিলেন না মর্গ্যান। সেই প্রশ্ন উঠছে। সানরাইজার্স ম্যাচের মতো এদিনও লকি ফার্গুসনকে পাওয়ার প্লে শেষ হতে বোলিংয়ে নিয়ে আসা হয়। এসেই প্রথম ওভারের দ্বিতীয় বলেই যদিও আরসিবি ওপেনার অ্যারন ফিঞ্চকে আউট করেন ফার্গুসন। সেক্ষেত্রে তাঁকে দিয়ে শুরু থেকে বোলিং করালে ম্যাচে কেকেআরের উইকেটপ্রাপ্তির সম্ভাবনা বাড়তে পারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+