অধিনায়ক বদলেও পাল্টালো না ভাগ্য, কেকেআরের পরের ম্যাচ কবে কখন দেখবেন, প্রতিপক্ষ কারা

অধিনায়ক বদলেও পাল্টালো না ভাগ্য, কেকেআরের পরের ম্যাচ কবে কখন দেখবেন, প্রতিপক্ষ কারা

অধিনায়ক বদলেও পাল্টানো না ভাগ্য। আইপিএল ২০২০তে ফের হার কলকাতা নাইট রাইডার্সের। দীনেশের পরিবর্তে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মর্গ্যান অধিনায়কত্বের দায়িত্ব নিলেও জয় ফিরতে ব্যর্থ দল। একনজরে আইপিএল ১৩ তে কেকেআরের পরের ম্যাচ কখন কবে, প্রতিপক্ষ কারা জেনে নিন।

সুপার সান ডে-তে মাঠে নামছে কেকেআর

সুপার সান ডে-তে মাঠে নামছে কেকেআর

সুপার সান ডে-তে মাঠে নামছে কেকেআর। রবিবার ১৮ অক্টোবর নাইট রাইডার্সের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। এবছর এই প্রতিপক্ষের বিরুদ্ধে দাপটের সঙ্গে ম্যাচ জিতেছিল কলকাতা। ফিরতি ম্যাচে মর্গ্যানের কেকেআর লড়াই জিততে পারে কিনা, সেটাই এখন দেখার।

কোথায় ম্যাচ, কখন দেখবেন

কোথায় ম্যাচ, কখন দেখবেন

মুম্বই ম্যাচের ভেন্যু আবুধাবিতেই সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। ভারতীয় সময় রবিবার ম্যাচটি দুপুর ৩.৩০ মিনিট থেকে দেখা যাবে।

সানরাইজার্সের বিরুদ্ধে আইপিএল ২০২০-র ম্যাচে ফল কী ছিল

সানরাইজার্সের বিরুদ্ধে আইপিএল ২০২০-র ম্যাচে ফল কী ছিল

চলতি মরসুমে কেকেআরের সবচেয়ে বড় সমস্যা বোলিং। তবে আইপিএল ১৩তে সানরাইজার্সের বিরুদ্ধে বোলিং দাপটেই ম্যাচ জিতেছিল কলকাতা। সানরাইজার্সকে ১৪২ রানে বেঁধে রেখে কেকেআর ১২ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জিতেছিল।

আইপিএল ২০২০তে কেকেআর সামনে আর কটি সুযোগ

আইপিএল ২০২০তে কেকেআর সামনে আর কটি সুযোগ

আইপিএল ২০২০তে ৮ ম্যাচ খেলে কেকেআর ৪টি জয় ও ৪টি হেরেছে। ফলে ৮ পয়েন্ট নিয়ে শাহরুখ খানের কলকাতা ফ্র্যাঞ্চাইজি পয়েন্ট টেবিলের ৪ নম্বরে রয়েছে। আইপিএল ২০২০তে নাইটদের সামনে আর মাত্র ৬টি ম্যাচের সুযোগ রয়েছে। এই ৬ ম্যাচে ভালো ফল করলে তবেই প্লে-অফ নিশ্চিত করতে পারবেন মর্গ্যানরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+