কেকেআরে দীনেশের চেয়েও খারাপ অধিনায়কত্বের রেকর্ড মর্গ্যানের, জেনে নিন পরিসংখ্যান

কেকেআরে দীনেশের চেয়েও খারাপ অধিনায়কত্বের রেকর্ড মর্গ্যানের, জেনে নিন পরিসংখ্যান

আইপিএল ২০২০তে সময়টা একেবারেই যেন ভালো যাচ্ছেন না কেকেআরের। অধিনায়কত্ব বদলে দীনেশের পরিবর্তে ইয়ন মর্গ্যানকে এনে দল জয়ের সরণীতে ধারাবাহিকতা দেখাবে বলে মনে করা হলেও আদৌতে তা হয়নি। পরিসংখ্যান বলছে অধিনায়কত্ব বদলের পর নাইটরা চলতি মরসুম বেশি ম্যাচ হেরে বসেছে।

দীনেশের অধিনায়কত্বে চলতি মরসুমে পারফর্ম্যান্স

দীনেশের অধিনায়কত্বে চলতি মরসুমে পারফর্ম্যান্স

দীনেশ কার্তিকের অধিনায়কত্বে চলতি মরসুমে মোট ৭ ম্যাচ খেলেছে কেকেআর। যেখানে চারটি ম্যাচে জয় ও ৩ ম্যাচ হেরেছিল কলকাতা। সেখানেই মর্গ্যানের অধিনায়কত্বে ৬ ম্যাচ খেলে কেকেআর ৪ ম্যাচে হেরে বসেছে। জয় মাত্র ২টিতে।

দীনেশের অধিনায়কত্বে চলতি মরসুমে সেরা পারফর্ম্যান্স

দীনেশের অধিনায়কত্বে চলতি মরসুমে সেরা পারফর্ম্যান্স

মুম্বইয়ের বিরুদ্ধে হার দিয়ে আইপিএল অভিযান শুরু করলেও সানরাইজার্স ম্যাচে দীনেশের নেতৃত্বে বোলিং পরিবর্তন নজর কাড়়ে। পরবর্তী সময় রাজস্থান ম্যাচ নাগরকোটি-মাভিদের দিয়ে ম্যাচ জেতান দীনেশ। চেন্নাই ও পাঞ্জাব ম্যাচে এরপর দীনেশের অধিনায়কত্বে পর পর ডেথ ওভারে বোলিংয়ে ভর করে ১০ ও ২ রানে ম্যাচ জেতে কেকেআর।

অধিনায়ক বদলের পর মর্গ্যান কটি ম্যাচ জেতালেন

অধিনায়ক বদলের পর মর্গ্যান কটি ম্যাচ জেতালেন

অধিনায়ক বদলের পর ইয়ন মর্গ্যান এখনও পর্যন্ত ৬ ম্যাচ খেলিয়ে মাত্র ২টি জয় এনে দিতে পেরেছেন। যার মধ্য়ে একটি সুপার ওভারে জয় এসেছে। সানরাইজার্সের বিরুদ্ধে কেকেআর সুপার ওভারে থ্রিলার লড়াই জেতে। পরে মর্গ্যানের নেতৃত্বে দিল্লির বিরুদ্ধে আরও একটি ম্যাচ জিতেছে কেকেআর।

আইপিএল ২০২০তে কেকেআরের শেষ ম্যাচ কবে

আইপিএল ২০২০তে কেকেআরের শেষ ম্যাচ কবে

রবিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কলকাতা আইপিএল ২০২০-র শেষ ম্যাচ খেলবে। এই মুহূর্তে ১৩ ম্যাচ খেলে নাইটদের সংগ্রহ ১২ পয়েন্ট। সেক্ষেত্রে কলকাতা শেষ ম্যাচ জিতলে ১৪ পয়েন্টে পৌঁছবে। এরপরও অন্য দলের পারফর্ম্যান্সের উপর নাইটদের প্লে-অফ ভাগ্য নির্ভর করছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+