আইপিএল ২০২০: শেষবার হার দিয়ে আইপিএল শুরুর বছরে চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর,দেখুন পরিসংখ্যান

আইপিএল ২০২০: শেষবার হার দিয়ে আইপিএল শুরুর বছরে চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর,দেখুন পরিসংখ্যান

আইপিএল ২০২০ তে হার দিয়ে অভিযান শুরু কলকতা নাইট রাইডার্সের। আবুধাবিতে মুম্বইয়ের বিরুদ্ধে নাইট রাইডার্স ম্যাচ হারল ৪৯ রানের ব্যবধানে। আইপিএলের ইতিহাসে এটি মুম্বইের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের ২০ তম হার। স্বাভাবিকভাবেই দীনেশদের এমন পারফর্ম্যান্স হতাশায় ডুবেছে ফ্যানরা। কিন্তু পরিসংখ্যান বলছে, শেষবার হার দিয়ে আইপিএল শুরুর বছর চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর।

শেষবার কবে হার দিয়ে আইপিএল শুরু নাইট রাইডার্সের

শেষবার কবে হার দিয়ে আইপিএল শুরু নাইট রাইডার্সের

৭ বছর আগে ২০১২ সালে দিল্লি বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নেমে হার দিয়ে আইপিএল ২০১২তে হার দিয়ে লিগ শুরু করেছিল নাইট রাইডার্স। ফিরোজ শাহ কোটলায় দিল্লি ৫ বলে বাকি থাকতে ৮ উইকেট নাইটদের হারিয়েছিল।

টানা ৭ মরসুম পর আইপিএলের প্রথম ম্যাচে হার কেকেআরের

টানা ৭ মরসুম পর আইপিএলের প্রথম ম্যাচে হার কেকেআরের

এরপর থেকে টানা ৭ মরসুম আইপিএলের প্রথম ম্যাচ হারেনি কেকেআর। সেই ধারাবাহিকতাতেই বুধবার দাঁড়ি পড়ল। টানা সাত মরসুমের পর বুধবার আইপিএলের প্রথম ম্যাচে হেরে বসল কেকেআর।

শেষবার হার দিয়ে আইপিএল শুরুর বছর চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর

শেষবার হার দিয়ে আইপিএল শুরুর বছর চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর

২০১২ সালে দিল্লির বিরুদ্ধে আইপিএলের প্রথম ম্যাচ হারলেও নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়ে ট্রফি জিতেছিল। ফলে ক্রিকেটপন্ডিতদের অনেকেই নাইট রাইডার্সের কালকের এক ম্যাচের পারফর্ম্যান্স দেখে দলের সমালোচনা করতে নারাজ।

 একনজরে কীভাবে চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর

একনজরে কীভাবে চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর

প্রসঙ্গত ২০১২ সালে লিগের প্রথম দুটি ম্যাচ হেরে কেকেআর অভিযান শুরু করে। এরপর দুট ম্যাচ জিতে ফের হার। এভাবেই লিগ পর্বে নাইট রাইডার্স ১৬ ম্যাচে ১০টি জয় পেয়ে ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে শেষ করেছিল। কোয়ালিয়ার্সে একপর দিল্লিকে হারিয়ে গম্ভীরের কেকেআর ফাইনালে ওঠে। এবং শেষ পর্যন্ত ফাইনালে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে কেকেআর প্রথমবারের জন্যে আইপিএল ট্রফি জিতেছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+