আইপিএলে কেকেআরের সবচেয়ে কঠিন গাঁট কোন দল, পরিসংখ্যানে চোখ রাখুন

আইপিএলে ঢাকে কাঠির অপেক্ষা আর মাত্র পাঁচদিন। শনিবার থেকে আইপিএল টুর্নামেন্টে বল গড়াতে চলেছে। উদ্বোধন ম্যাচে মুখোমুখি চেন্নাই-মুম্বই।

আইপিএলে ঢাকে কাঠির অপেক্ষা আর মাত্র পাঁচদিন। শনিবার থেকে আইপিএল টুর্নামেন্টে বল গড়াতে চলেছে। উদ্বোধন ম্যাচে মুখোমুখি চেন্নাই-মুম্বই। বুধবার ২৩ সেপ্টেম্বর মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের আইপিএলে অভিযান শুরু করতে চলেছে কেকেআর।

আইপিএলে নাইটদের সবচেয়ে শক্ত গাঁট কোন দল

আইপিএলে নাইটদের সবচেয়ে শক্ত গাঁট কোন দল

আইপিএলের ইতিহাসে বরাবরই নাইট রাইডার্সের সামনে শক্ত গাঁট মুম্বই ইন্ডিয়ান্স। পরিসংখ্যান বলছে, আইপিএলে দুই দল ২৫ বার মুখোমুখি হয়েছে। যেখানে মুম্বই ইন্ডিয়ান্স দল কেকেআরকে ১৯ বার হারিয়েছে। বাকি ৬ বার কেকেআর মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছে। আইপিএলের সব মরসুম ধরলে এটাই কোনও দলের বিরুদ্ধে কেকেআরের সবচেয়ে খারাপ পারফর্ম্যান্স।

২০১৯ সালের হোম ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে কেকেআর

২০১৯ সালের হোম ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে কেকেআর

২০১৯ সালে ইডেনে নিজেদের হোম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছিল কেকেআর। মুম্বইয়ের শক্তিশালী বোলিংয়ের বিরুদ্ধে নাইটব্রিগেড নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২৩২ রান তুলেছিল। জবাবে ২০ ওভারে মুম্বই দল ৭ উইকেট হারিয়ে ১৯৮ রান তুলেছিল। কেকেআর ৩৪ রানে ম্যাচ জেতে।

২০১৯ সালের অ্যাওয়ে ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে কেকেআর

২০১৯ সালের অ্যাওয়ে ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে কেকেআর

এরপর মুম্বইয়ের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে দীনেশ অ্যান্ড কোম্পানি হেরে বসে। ওয়াংখেড়েতে মুম্বইয়ের বোলিংয়ের বিরুদ্ধে ২০ ওভারে ১৩৩ রান তুলতে পেরেছিল কেকেআর। এই রান তাড়া করতে নেমে ২৩ বল বাকি থাকতে রোহিত শর্মার দল ৯ উইকেটে ম্যাচ জিতে নেয়।

দ্বিতীয় সর্বোচ্চ দলগত রান মুম্বইয়ের বিরুদ্ধেই

দ্বিতীয় সর্বোচ্চ দলগত রান মুম্বইয়ের বিরুদ্ধেই

প্রসঙ্গত গত বছর ইডেনে মুম্বইয়ের বিরুদ্ধেই কেকেআর আইপিএল ইতিহাসে তাদের দ্বিতীয় সর্বোচ্চ দলগত রান হাঁকান। ২০১৯ সালে ইডেনে নিজেদের হোম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কেকেআর ২৩২/২ রান তুলেছিল। নাইটদের দলগত সর্বোচ্চ রান ২৪৫/৬। ২০১৮ সালে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ইন্দোরে দীনেশ অ্যান্ড কোম্পানি এই রান হাঁকায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+