আইপিএল ২০২০ : ডট বলে দলের সেরা কে, জানাল কেকেআর, জানতে চাওয়া হল সেকেন্ড বয়ের নাম
আইপিএল ২০২০ : ডট বলে দলের সেরা কে, জানাল কেকেআর, জানতে চাওয়া হল সেকেন্ড বয়ের নাম
আগামী ২৩ সেপ্টেম্বর থেকে এবারের আইপিএল ২০২০-এর অভিযান শুরু করতে চলা কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ফ্যানদের একের পর এক বাউন্সার দিয়েই চলেছে। আইপিএলের আসর জমাতে আন্তর্জাতিক ডট দিবসে সোশ্যাল মিডিয়ায় সমর্থকদের উদ্দেশে বিশেষ প্রশ্ন রেখেছে শাহরুখ খান শিবির। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
|
নাইট রাইডার্সের প্রশ্ন
আইপিএল ২০২০ শুরুর ঠিক চার দিন আগে ফ্যানদের সঙ্গে মজার খেলা খেলেছে কলকাতা নাইট রাইডার্স। দুর্দান্তভাবে আন্তর্জাতিক ডট দিবস পালন করেছে শাহরুখ খানের দল। স্পিনার সুনীল নারিনের ছবি পোস্ট করে কেকেআর জানিয়েছে যে দলের মধ্যে তিনিই আইপিএলে সবচেয়ে বেশি ডট বল করেছেন। তালিকার দ্বিতীয় স্থানে কে, তা ফ্যানদের কাছে জানতে চেয়েছে দীনেশ কার্তিকের দল।

এক নজরে কেকেআর তালিকা
কেকেআরের জার্সিতে আইপিএল খেলা সব বোলারদের ধরলে তলিকার প্রথম স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিন। কেবল নাইট রাইডার্সের জার্সিতে খেলেই আইপিএলে তিনি ১০৫১টি ডট বল দিয়েছেন। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের প্রাক্তন ফাস্ট বোলার বিনয় কুমার। কেকেআরের জার্সিতে বেশ কয়েক বছর মাঠ কাঁপানো এই ক্রিকেটার আইপিএলে ৭৬৩টি ডট বল করেছেন। তালিকার তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার মর্নে মর্কেলের ডট বলের সংখ্যা ৭০৮।

এক নজরে টুর্নামেন্টের পরিসংখ্যান
২০০৮ থেকে সম্পূর্ণ পরিসংখ্যান ঘাটলে আইপিএলে সর্বাধিক ডট বল করা বোলারদের তালিকার শীর্ষ স্থানে রয়েছেন হরভজন সিং। ১১৫৫টি ডট বল করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা। তালিকার তৃতীয় স্থানে থাকা ভুবনেশ্বর কুমার আইপিএলে ১১২৪টি ডট বল করেছেন।

তালিকার কততম স্থানে কেকেআর
আইপিএলের সম্পূর্ণ পরিসংখ্যান ঘেটে জানা যায় আইপিএলে সর্বাধিক ডট বল করা বোলারদের তালিকার অষ্টম স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। রয়েছেন সুনীল নারিন। যদিও বাকিদের থেকে বেশ কয়েকটি কম ম্যাচ খেলেছেন তিনি।












Click it and Unblock the Notifications