আইপিএল ২০২০: পাওয়ার প্লেতে ভালো শুরু করেও রানের গতি কমল, কত রানের টার্গেট দিতে পারে নাইটরা
আইপিএল ২০২০: পাওয়ার প্লেতে ভালো শুরু কেকেআরের, কত রানের টার্গেট ছুঁড়ে দিতে পারে নাইটরা
আবুধাবিতে আইপিএল ২০২০ অভিযানে সানরাইজার্সের বিরুদ্ধে আজ শুরুটা ভালো করল কেকেআর। পাওয়ার প্লে-র ছয় ওভারে কেকেআর ১টি উইকেট হারিয়ে ৪৮ রান তুলল। পাওয়ার প্লে-র শেষ বলে উইকেট দিয়ে আসেন ত্রিপাঠী।

আউট ত্রিপাঠী, ছন্দে শুভমান গিল
পাওয়ার প্লেতে ওপেনার শুভমান গিলের ব্যাটে এদিন ২৫ রান এসেছে। ২০ বল খেলে শুভমান ১২৫ স্ট্রাইক রেটে রান করেছেন ডানহাতি। ত্রিপাঠীও শুরুটা ভালো করলেও বড় শট খেলতে গিয়ে টি নটরাজনের বলে বোল্ড হয়ে ফেরেন। পাওয়ার প্লে-র শেষ বলে নটরাজন ত্রিপাঠীর স্টাম্প নাড়িয়ে দেন। ইনিংসে ২টি চার ও ১টি ছক্কা হাঁকিয়ে আউট ত্রিপাঠী।

ভালো শুরুতে সানরাইজার্সের বিরুদ্ধে সম্ভাব্য কত রানের টার্গেট দিতে পারে কেকেআর
আবুধাবির এই পিচে শুরুটা ভালো করল কেকেআর। এই ছন্দ ধরে রাখতে পারলে সানরাইজার্সের বিরুদ্ধে দল এদিন বড় রানের টার্গেট ছুঁড়ে দিতে পারে। মিডল অর্ডারে মর্গ্যান, রাসেল, কামিন্স, দীনেশরা ব্যাটে জ্বলে উঠতে পারলে কেকেআর পাওয়ার প্লে-র রানের ভিতে ইমারত গড়ে ১৮০ রানের কাছাকাছি টার্গেট ছুঁড়ে দিতে পারে।

এদিন নাইট রাইডার্সে ২টি পরিবর্তন
এদিন কেকেআর দলে ২টি পরিবর্তন রয়েছে। প্রসিদ্ধ কৃষ্ণার জায়গায় কুলদীপ যাদব ও ক্রিস গ্রিনের জায়গা এদিন লকি ফার্গুসনকে নিয়ে দল সাজানের মর্গ্যান। ফলে নাইটদের বোলিংয়ে এদিন অনেক বৈচিত্র্য রয়েছে। আইপিএল ২০২০-তে এই প্রথম কামিন্সের সঙ্গে পেস বিভাগে লকি ফার্গুসন বোলিং করবেন। ওয়ার্নার-বেয়ারস্টোদের শক্তিশালী ব্যাটিংয়ে নাইটদের জোড়া তারকা পেসার ধাক্কা দিতে পারে কিনা, সেটাই এখন দেখার।

পয়েন্টের অপেক্ষায় কলকাতা
আইপিএলে ২টি ম্যাচ হারে অনেকটাই পিছিয়ে পড়েছে কলকাতা। এদিন সানরাইজার্সের বিরুদ্ধে ২ পয়েন্ট নিয়ে তাই জয়ে ফিরতে মরিয়া কলকাতার ফ্র্যাঞ্চাইজি।












Click it and Unblock the Notifications