আরসিবির বিরুদ্ধে লজ্জার হারের পর অবসরের চিঠি দিচ্ছেন ম্যাককুলাম! আসল সত্যিটা জানুন

আরসিবির বিরুদ্ধে লজ্জার হারের পর অবসরের চিঠি দিচ্ছেন ম্যাককুলাম! আসল সত্যিটা জানুন

আইপিএল ২০২০তে আরসিবির বিরুদ্ধে ম্যাচ হেরে একের পর এক লজ্জার রেকর্ড। বিরাটের দলের বিরুদ্ধে আবুধাবিতে ৮ উইকেটে ম্যাচ হেরে ৬টি লজ্জার রেকর্ড গড়েছে কেকেআর। যারপর নাইট রাইডার্স টিমকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ফ্যানেদের মধ্যে জোর সমালোচনা শুরু। এবার ফ্যানের রোষের মুখে পড়লেন কেকেআর কোচ ব্রেন্ডন ম্যাককুলাম।

অবসরের চিঠি দিচ্ছেন ম্যাককুলাম!

অবসরের চিঠি দিচ্ছেন ম্যাককুলাম!

কেকেআর কোচকে নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং শুরু হয়েছে। ম্যাচে চার-ছক্কা হোক বা উইকেট পড়ুক, ক্যামেরা নাইটদের কোচ ম্যাককুলামের দিকে ঘুরলেও পেন নিয়ে পাতার পর পাতা নোট দিতে দেখা যায় ম্যাককুলামকে। শুধু তাই নয় হাতের পেনটি নিয়ে নির্দিষ্ট একটি কায়দার ঘুরিয়ে মন দিয়ে ম্যাককুলাম খেলা দেখেন, আইপিএল ১৩তে এই ছবি এখন নাইট রাইডার্সের ম্যাচে অন্যতম ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। বুধবার কেকেআর ম্যাচ হারার পর এবার এই ছবি নিয়েই ম্যাককুলামকে ট্রোল করা শুরু ফ্যানেদের।

ম্যাককুলামকে নিয়ে ফ্যানেরা যা লিখেছেন

ম্যাককুলামকে নিয়ে ফ্যানেরা যা লিখেছেন

ম্যাককুলামকে ট্রোল করে সমর্থকরা বলতে শুরু করেন, ম্যাচ হেরে নিজের পদত্যাগপত্র লিখছেন ম্যাককুলাম। এখানেই শেষ হয় আমির খান অভিনীত জনপ্রিয় সিনেমা থ্রি ইডিয়টসের চরিত্র ভাইরাসের দুহাতে চিঠি লেখার ছবি পোস্ট করে অনেকে কেকেআর কোচ ম্যাককুলামের ইস্তাফা লিখছেন বলে ট্রোল করেছেন।

ইঞ্জিনিয়ারিং ক্লাসে নোট নেওয়ার সঙ্গে তুলনা

ইঞ্জিনিয়ারিং ক্লাসে নোট নেওয়ার সঙ্গে তুলনা

এক ফ্যান আবার একধাপ উপরে উঠে লিখেছেন, 'ম্যাককুলাম কেকেআর ব্যাটসম্যানদের খেলা ডট বলগুলো নিয়ে রঙ্গোলি আঁকছেন।' আরেক কেকেআর ফ্যান ম্যাককুলামের ছবি দিয়ে লিখেছেন, 'পুরো ইঞ্জিনিয়ারিং জীবনে যত নোট নিয়েছি, তার থেকে বেশি নোট একটা ম্যাচেই নিচ্ছেন কোচ।'

আইপিএল ২০২০তে কেকেআরের পরের ম্যাচ কবে

আইপিএল ২০২০তে কেকেআরের পরের ম্যাচ কবে

শনিবার আইপিএল ২০২০তে পরের ম্যাচে দিল্লি ক্যাপিটালস দলের বিরুদ্ধে আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ভারতীয় সময় দুপুর ৩.৩০ মিনিটে ম্যাচ খেলবে কেকেআর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+