আইপিএল ২০২০ : আজ কি তবে রাসেল ধামাকার দিন? অধীর আগ্রহ কেকেআর ফ্যানদের

আইপিএল ২০২০ : আজ কি তবে রাসেল ধামাকার দিন, অধীর আগ্রহ কেকেআর ফ্যানদের

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ব্যর্থ হয়েছিলেন। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আজকের ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া আন্দ্রে রাসেল। আর তাঁর ব্যাট খুললে যে আইপিএল ২০২০-তে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) পরিত্রাণ পাবে, তা আর বলার অপেক্ষা রাখে কি! সেই অপেক্ষায় বসে কেকেআর ফ্যানরা।

নেটে সময় কাটালেন রাসেল

নেটে সময় কাটালেন রাসেল

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে লম্বা শট খেলতে গিয়ে জসপ্রীত বুমরাহের বলে বোল্ড হয়েছিলেন আন্দ্রে রাসেল। গত ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে আজকের ম্যাচে ভাল কিছু করতে বদ্ধপরিকর ক্যারিবিয়ান অল-রাউন্ডার। কেকেআরের অনুশীলনে নেটে ব্যাট হাতে সময় কাটাতে দেখা যায় রাসেলকে। কোচ ব্রেন্ডন ম্যাককুলামের কাছ থেকে মূল্যবান পরামর্শ নিতেও দেখা যায় মাসেল ম্যানকে।

গত ম্যাচের ব্যর্থতা

গত ম্যাচের ব্যর্থতা

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে গত ম্যাচে ১১ বলে ১১ রান করেছিলেন আন্দ্রে রাসেল। দুটি চার মেরেছিলেন ক্যারিবিয়ান অল-রাউন্ডার। জসপ্রীত বুমরাহের বলে বোল্ড হয়েছিলেন রাসেল। ম্যাচও ৪৯ রানে হেরেছিল কেকেআর।

রাসেলের আইপিএল কেরিয়ার

রাসেলের আইপিএল কেরিয়ার

আইপিএলে এখনও পর্যন্ত ৬৫টি ম্যাচ খেলে ১৪১১ রান করেছেন আন্দ্রে রাসেল। টুর্নামেন্টে আটটি শতরান এসেছে তাঁর ব্যাট থেকে। সর্বোচ্চ স্কোর অপরাজিত ৮৮।

রাসেলর দিকে তাকিয়ে কেকেআর

রাসেলর দিকে তাকিয়ে কেকেআর

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আজকের ম্যাচে কেকেআর-কে জিততে হলে আন্দ্রে রাসেলকে যে পারফরম্যান্স করতেই হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। সেদিকেই তাকিয়ে কলকাতার ক্রিকেট প্রেমীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+