আইপিএল ২০২০ : রাজস্থানের বিরুদ্ধে খুলবে কি রাসেলের ব্যাট, অপেক্ষায় ক্রিকেট বিশ্ব

আইপিএল ২০২০ : রাজস্থানের বিরুদ্ধে খুলবে কি রাসেলের ব্যাট, অপেক্ষায় ক্রিকেট বিশ্ব

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ব্যর্থ হয়েছিলেন। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলার সুযোগ পাননি। তবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে আন্দ্রে রাসেল ধামাকা দেখা যাবে বলে বিশ্বাস করেন ক্রিকেট প্রেমীরা। আর তাঁর ব্যাট খুললে যে আইপিএল ২০২০-তে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) পরিত্রাণ পাবে, তা আর বলার অপেক্ষা রাখে কি!

নেটে দীর্ঘক্ষণ ব্যাট করলেন রাসেল

নেটে দীর্ঘক্ষণ ব্যাট করলেন রাসেল

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে লম্বা শট খেলতে গিয়ে জসপ্রীত বুমরাহের বলে বোল্ড হয়েছিলেন আন্দ্রে রাসেল। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে রাজস্থান রয়্যালস ম্যাচে ভাল কিছু করতে বদ্ধপরিকর ক্যারিবিয়ান অল-রাউন্ডার। কেকেআরের অনুশীলনে নেটে ব্যাট হাতে সময় কাটাতে দেখা যায় রাসেলকে। কোচ ব্রেন্ডন ম্যাককুলামের কাছ থেকে মূল্যবান পরামর্শ নিতেও দেখা যায় মাসেল ম্যানকে।

মুম্বই ম্যাচের ব্যর্থতা

মুম্বই ম্যাচের ব্যর্থতা

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে ১১ বলে ১১ রান করেছিলেন আন্দ্রে রাসেল। দুটি চার মেরেছিলেন ক্যারিবিয়ান অল-রাউন্ডার। জসপ্রীত বুমরাহের বলে বোল্ড হয়েছিলেন রাসেল। ম্যাচও ৪৯ রানে হেরেছিল কেকেআর।

আইপিএলে রাসেল

আইপিএলে রাসেল

আইপিএলে এখনও পর্যন্ত ৬৬টি ম্যাচ খেলে ১৪১১ রান করেছেন আন্দ্রে রাসেল। টুর্নামেন্টে আটটি শতরান এসেছে তাঁর ব্যাট থেকে। সর্বোচ্চ স্কোর অপরাজিত ৮৮।

কেকেআরের ভরসা রাসেল

কেকেআরের ভরসা রাসেল

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বুধবারের ম্যাচে কেকেআর-কে জিততে হলে আন্দ্রে রাসেলকে যে পারফরম্যান্স করতেই হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। সেদিকেই তাকিয়ে কলকাতার ক্রিকেট প্রেমীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+