৮ বছর পুরনো বিতর্কিত স্মৃতি উস্কে শাহরুখকে খোঁচা! কেকেআরের আইপিএল বিদায় নিয়ে মিমের ছড়াছড়ি

৮ বছর পুরনো বিতর্কিত স্মৃতি উস্কে শাহরুখকে খোঁচা! কেকেআরের আইপিএল বিদায় নিয়ে মিমের ছড়াছড়ি

আইপিএল ২০২০তে প্লে অফের স্বপ্নভঙ্গ কেকেআরের। মঙ্গলবার শারজায় সানরাইজার্স জিতলে প্লে অফে থেকে ছিটকে যেত কলকাতা। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। প্লে অফের জন্য ২ পয়েন্টের খোঁজে মন জিতে নেওয়া ক্রিকেট উপহার দিলেন ওয়ার্নাররা। যারপর কেকেআরকে প্লে অফ থেকে ছিটকে দিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় দল হিসেবে এলিমেন্টরে সানরাইজার্স।

কেন পথে প্লে অফে সানরাইজার্স

কেন পথে প্লে অফে সানরাইজার্স

প্রথমে মুম্বইকে ১৪৯ রানে বেঁধে রেখে সানরাইজার্সের হয়ে বোলাররা জয়ের ভিত গড়ে দেন। এরপর ব্যাট হাতে ডেভিড ওয়ার্নারের ৫৮ বলে ৮৫ রান ও ঋদ্ধিমান সাহার ৪৫ বলে অপরাজিত ৫৮ রানের ভর করে প্রথম উইকেটে ১৫১ রান হাঁকিয়ে ১৭ বল বাকি থাকতে ১০উইকেটে ম্যাচ জিতে মাঠ ছাড়ে সানরাইজার্স।

কেকেআরকে নিয়ে মিম

কেকেআরকে নিয়ে মিম

সানরাইজার্সের এই জয়ে ১৪ পয়েন্ট নিয়ে ওয়ার্নারের দল নেট রান রেটে এগিয়ে থাকার কারণে আরসিবিকে টপকে পয়েন্ট টেবিলে সরাসরি তৃতীয় স্থানে উঠে আসে। যারপর কেকেআরের ছিটকে যাওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের মজার মিম ঘোরেফেরা করছে।

সবচেয়ে ভাইরাল!!!

সবচেয়ে ভাইরাল!!!

যার মধ্যে শাহরুখের ওয়াংখেড়ের একটি বিশেষ মুহূর্ত সবচেয়ে ভাইরাল হয়েছে। ২০১২ আইপিএলে মুম্বইকে মুম্বইয়ের মাঠে হারিয়েছিল কেকেআর। সেই ম্যাচের পর ৩২ রানে জিতে উঠে সেমিফাইনাল নিশ্চিত করে কলকাতা। সেই রাতেই এরপরই আইপিএলের ইতিহাসে অন্যতম বড় বিতর্কের জন্ম।

নিজের শহর মুম্বই আটকে দিল শাহরুখকে

নিজের শহর মুম্বই আটকে দিল শাহরুখকে

২০১২ সালের ১৬ মে কলকাতা নাইট রাইডার্স জেতার পর দলের মালিক শাহরুখ খান তাঁর বাচ্চাদের নিয়ে মাঠে ঢুকতে চেয়েছিলেন কিন্তু নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মী তাঁকে বাধা দেন৷ এখানেই শাহরুখ খানের বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি সেই নিরাপত্তাকর্মীর সঙ্গে দুর্ব্যবহার করেন৷ যারপর মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের ম্যানেজিং কমিটি পাঁচ বছরের জন্য ওয়াংখেড়ে স্টেডিয়ামে শাহরুখের প্রবেশ নিষিদ্ধ করেছিল। পরবর্তী সময়ে ২০১৫ সালে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। সেদিন শাহরুখের মাঠে ঢুকতে চেয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের সঙ্গে ঝামেলায় জড়ানো বিতর্কের ছবি পোস্ট করে নেটিজেনরা নাইটদের বিদায়ে মজা করে ,ফের একবার নিজের শহর মুম্বই আটকে দিল শাহরুখকে এমন মন্তব্য জুড়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+