প্লে অফ থেকে ছিটকে যাওয়ার পর প্রথমবার সোশ্যাল মিডিয়ায় ফ্যানেদের কী বার্তা মর্গ্যানের

প্লে অফ থেকে ছিটকে যাওয়ার পর প্রথমবার সোশ্যাল মিডিয়ায় ফ্যানেদের কী বার্তা মর্গ্যানের

লিগের শেষ ম্যাচে রাজস্থানকে দাপটের সঙ্গে ৬০ রান হারালেও প্লে অফে ওঠা হয়নি। সানরাইজার্স তাদের শেষ ম্যাচে মুম্বইকে ১০ উইকেটে হারিয়ে দেওয়ায় আরসিবির সঙ্গে এলিমিনেটরে মুখোমুখি হওয়ার সুযোগ হাতছাড়া কেকেআরের। বদলে শুক্রবার আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বিরাট বনাম ওয়ার্নার ডুয়েল দেখতে চলেছে ক্রিকেট বিশ্ব।

প্লে অফ হাতছাড়া, হতাশ নাইটশিবির

প্লে অফ হাতছাড়া, হতাশ নাইটশিবির

স্বাভাবিকভাবেই অল্পের জন্য আইপিএলের প্লে-অফে যেতে না পারায় হতাশ নাইট শিবির। এই নিয়ে টানা দ্বিতীয়বার নেট রান রেটের কারণে সানরাইজার্সের কাছে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থান হারিয়ে প্লে অফ হারাল কলকাতা।

কেকেআর ফ্যানেদের মনের ক্ষতে প্রলেপ মর্গ্যানের

কেকেআর ফ্যানেদের মনের ক্ষতে প্রলেপ মর্গ্যানের

তাই এবার সমর্থকদের মনের ক্ষতে প্রলেপ দিতে ইতিবাচক বার্তা দিলেন কেকেআর অধিনায়ক ইয়ন মর্গ্যান। এদিন টুইটারে কেকেআরের একটি গ্রুপ ছবি পোস্ট করেন মর্গ্যান। সেই ছবির ক্যাপশনের ফ্যানেদেরকে পরের মরসুমে আরও বেশি শক্তি নিয়ে ফিরে আসার বার্তা দিয়েছেন কেকেআর অধিনায়ক।

কী লিখলেন মর্গ্যান

কী লিখলেন মর্গ্যান

টুইটে মর্গ্যান লেখেন 'এই মরশুমে আমাদের সমর্থন করার জন্য অনুগত অনুরাগীদের প্রত্যেককে ধন্যবাদ। এখন সময় শিক্ষা নিয়ে আরও শক্তিশালী হয়ে ফিরে আসার।'

মর্গ্যানের অধিনায়কত্বে কটি ম্যাচ জয় কলকাতার

মর্গ্যানের অধিনায়কত্বে কটি ম্যাচ জয় কলকাতার

ব্যাটিংয়ে গুরুত্ব দিতে দীনেশ কার্তিক কেকেআরের অধিনায়কত্ব ছাডা়র পর মর্গ্যান দলের দায়িত্ব নেন। এরপর ৭ ম্যাচে কেকেআর ৩টি জয় পেয়েছে। ফিরতি ম্যাচগুলির মধ্য়ে সানরাইজার্সের বিরুদ্ধে সুপার ওভারে জয়, দিল্লি ও রাজস্থানের বিরুদ্ধে জয় ক্যাপ্টেন মর্গ্যানের সেরা প্রাপ্তি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+