আইপিএল ২০২০: কেকেআরের লিডারশিপ গ্রুপে দীনেশ ছাড়াও আরও ২ ক্রিকেটার, ইঙ্গিত নাইট কোচের
আইপিএল ২০২০: কেকেআরের লিডারশিপ গ্রুপে দীনেশ ছাড়াও আরও ২ ক্রিকেটার, ইঙ্গিত নাইট কোচের
১৩ তম আইপিএল শুরু হতে বাকি আর মাত্র ৩দিন। শনিবার চেন্নাই বনাম মুম্বই ম্যাচ দিয়ে ২০২০-র আইপিএলে ঢাকে কাঠি পড়তে চলেছে। বুধবার ২৩ সেপ্টেম্বর মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করতে চলেছে কেকেআর। তার আগে এবারের দল নিয়ে এক আড্ডায় নাইটদের সহকারী কোচ অভিষেক নায়ার, কেকেআরের লিডারশিপ গ্রুপে কারা থাকতে চলেছেন জানালেন।

বিশ্বকাপজয়ী ইংল্যান্ড অধিনায়ক এবার কেকেআরে
নিলামে ৫.২৫ কোটি টাকা খরচ করে নাইট রাইডার্স এবছর ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মর্গ্যানকে নিয়েছে। তাঁকে নিয়ে দলের প্রত্যাশা তুঙ্গে।

লিডারশিপ গ্রুপে মর্গ্যানকে নিয়ে আশাবাদী কেকেআর
কেকেআরের সহকারী কোচ অভিষেক নায়ারের মতে, দীনেশ-ম্যাককালাম পাশাপাশি মর্গ্যানও লিডারশিপ গ্রুপে থাকতে চলেছেন। সাদা বলে ক্রিকেটে মর্গ্যানের প্রচুর অভিজ্ঞতা রয়েছে। মারকাটারি ব্যাটসম্যান হিসেবেও দারুণ সুনাম। ইংল্যান্ডকে ২০১৯ সালে বিশ্বকাপে ট্রফি দিয়েছেন। যেকারণেই মর্গ্যানের মতামতও দলে যথেষ্ট গুরুত্ব পেতে চলেছে বলে মনে করছেন নায়ার।

লিডারশিপ গ্রুপে আরও এক ক্রিকেটার
দীনেশ-মর্গ্যানের পাশাপাশি অস্ট্রেলিয়ার প্যাট কামিন্সও লিডারশিপ গ্রুপে থাকতে চলেছেন বলে মনে করছেন নায়ার। অস্ট্রেলিয়ান এই ক্রিকেটার এবারের আইপিএলের সবচেয়ে ধনী ক্রিকেটার। কামিন্সকে ১৫.৫ কোটি টাকায় কিনেছে কলকতা নাইট রাইডার্স। প্রসঙ্গত অস্ট্রেলিয়ার টেস্ট দলে সহঅধিনায়ক কামিন্স।

নাইট রাইডার্সের হয়ে খেলতে আসার আগে মর্গ্যান ও কামিন্স কেমন ফর্মে রয়েছেন
কেকেআর শিবিরে যোগ দেওয়ার আগে ইয়ন মর্গ্যান ব্যাটে দারুণ ফর্মে রয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচে তিনি ৪২ রান করেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে বড় রান না পেলেও পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজে হাফ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন মর্গ্যান। অন্যদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআইয়ে ১টি ও প্রথম ওডিআইয়ে ১টি উইকেট পান। টি-২০ সিরিজের দুই ম্যাচ খেলে প্যাট কামিন্সের সংগ্রহ ১ উইকেট।












Click it and Unblock the Notifications