আইপিএল ২০২০: মেজাজ হারালেন, লজ্জায় মুখ ঢাকলেন কোহলি, ক্যাচ মিস ২, রান ১!
আইপিএল ২০২০: মেজাজ হারালেন, লজ্জায় মুখ ঢাকলেন কোহলি, ক্যাচ মিস ২, রান ১!
লজ্জায় মুখ ঢাকলেন কোহলি। হ্যাঁ, আইপিএলে আজ এই দৃশ্যই দেখা গেল। কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে এদিন লোকেশ রাহুলের দুটি ক্যাচ ফেলেন বিরাট। দুবার সহজ ক্যাচ পড়ার পর আর সেঞ্চুরি হাঁকাতে ভুল করেননি রাহুল। একই ম্যাচে কয়েক মিনিটের ব্যবধানে দু'দুটি ক্যাচ হাতছাড়া করে মেজাজ হারালেন, এরপর লজ্জায় মুখ ঢাকেন আরসিবি অধিনায়ক।

প্রথমে এদিন ১৭ তম ওভারে বিধ্বংসী ব্যাটিং করতে থাকা রাহুলের ক্যাচ ফেলেন কোহলি। স্নায়ুর চাপ ধরে রাখতে না পাড়ার কারণে মিড উইকেটে কোহলির হাত থেকে রাহুলের সহজতম ক্যাচটি গলে যায়। তাঁর আগের বলেই স্টেইনকে ছক্কা হাঁকিয়েছিলেন রাহুল।
পরের ওভারে আগের দৃশ্যের প্রায় রিপিট টেলিকাস্ট। এবার ১৮ তম ওভারে নভদীপ সাইনির ষষ্ঠ বলে কোহলি রাহুলের আরও একটি সহজ ক্যাচ ফেলে দেন। রাহুল এই বলে ১ রান নিয়ে ৯০ রানে নটআউট থাকেন। এরপর ৬২ বলে এদিন আইপিএল ২০২০-র প্রথম সেঞ্চুরি হাঁকান রাহুল। ১৯ তম ওভারে স্টেইনের বোলিংয়ের বিরুদ্ধে ২৬ রান হাঁকান রাহুল। শেষ পর্যন্ত ৬৯ বল খেলে ১৩২ রানে অপরাজিত থেকে পাঞ্জাবকে ২০৬ রানে পৌঁছে মাঠ ছাড়েন।
ফিল্ডিংয়ে ২টি ক্যাচ ফেলার পর পাঞ্জাবের ছুঁডে় দেওয়া পাহাড় প্রমাণ রান তাড়া করতে নেমে বিরাট কোহলি এদিন ১ রানে আউট হন। যারপর বিরাটকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ট্রোল শুরু হয়েছে। ক্যাচ মিস ২, রান ১ লিখে ফ্যানেদের অনেকেই কোহলির সমালোচনা করেন। ওয়েস্ট ইন্ডিয়ান সেলডন কোটরেলের বলে রবি বিষ্ণুইয়ের হাতে ক্যাচ দিয়ে বিরাট এদিন প্যাভিলিয়ন ফিরে যান।












Click it and Unblock the Notifications