আইপিএল ২০২০: আরসিবি বনাম পাঞ্জাব, ১৩২* রানের বিধ্বংসী ইনিংসে কোন রেকর্ড গড়লেন লোকেশ রাহুল
আইপিএল ২০২০: আরসিবি বনাম পাঞ্জাব, ১৩২* রানের বিধ্বংসী ইনিংসে কোন রেকর্ড গড়লেন লোকেশ রাহুল
আইপিএল ২০২০ তে এদিন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ৬৯ বলে ১৩২ রানে অপরাজিত থেকে রেকর্ডবুকে নাম তুলে ফেললেন লোকেশ রাহুল। ম্যাচে এদিন ১৪টি চার ও ৭টি ছক্কা হাঁকিয়েছেন রাহুল। এমন বিধ্বংসী ব্যাটিংয়ে আইপিএলের ইতিহাসে ভারতীয়দের মধ্যে ইনিংসে সর্বোচ্চ রানের মালিক বনে গেলেন রাহুল।

ভারতীয়দের মধ্যে ১ নম্বরে রাহুল
এর আগে ভারতীয়দের মধ্য়ে ঋষভ পন্থ আইপিএলের ইতিহাসে ইনিংসে সর্বোচ্চ রানের মালিক ছিলেন। পন্থের সর্বোচ্চ সংগ্রহ ছিল ১২৮*। এদিন পন্থের সেই রেকর্ড ভেঙে রাহুল ১৩২* রান হাঁকান।

আইপিএলে ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় কত নম্বরে রাহুল
আইপিএলের ইতিহাসে ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রহদের তালিকায় রাহুল চার নম্বরে উঠে এলেন। আইপিএল কেরিয়ারে এটি লোকেশ রাহুলের দ্বিতীয় শতরান।

একনজরে আইপিএলে ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকা
এই তালিকায় শীর্ষস্থানে রয়েছেন ক্রিস গেইল। ইউনিভার্স বস গেইল ১৭৫ নটআউট হাঁকিয়েছিলেন। দ্বিতীয় স্থানে রয়েছেন ব্রেন্ডন ম্যাককুলাম। তিনি ১৫৮ নটআউট হাঁকিয়েছিলেন। তৃতীয় স্থান থাকা এ বি ডিভিলিয়ার্স ১৩৩ নটআউট হাঁকান। আর আজ লোকেশ রাহুল ১৩২ নটআউট হাঁকালেন।

সচিনের রেকর্ডও ভেঙে দিলেন
প্রসঙ্গত এদিন ৬০ ইনিংসে আইপিএলের ২০০০ রানের ক্লাবে ঢুকে পড়লেন। ভারতীয়দের মধ্য়ে ৬৩ ইনিংসে আইপিএলের ২০০০ রান হাঁকিয়েছিলেন সচিন তেন্ডুলকর। ২০০০ রান হাঁকানোর এলিট তালিকায় সচিনকে টপকে দ্রুততম ভারতীয় হিসেবে রাহুল এক নম্বরে উঠে এলেন।












Click it and Unblock the Notifications