আইপিএল ২০২০: পাঞ্জাব বনাম হায়দরাবাদ, টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ওয়ার্নারে, দুই দলে পরিবর্তন জানুন
আইপিএল ২০২০: পাঞ্জাব বনাম হায়দরাবাদ, টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ওয়ার্নারে, দুই দলে পরিবর্তন জানুন
আইপিএল ২০২০ মহারণে দুবাইয়ে আজ কিংস ইলেভেন পাঞ্জাব বনাম সানরাইজার্স হায়দরাবাদ ডুয়েল। দুই দলই তাঁদের শেষ ম্যাচ হেরেছে। ফলে আজ জয়ের ছন্দে ফেরার জন্য ওয়ার্নার-রাহুলরা মরিয়া । দুবাইয়ে টস জিতে এদিন সানরাইজার্সের হয়ে ব্যাটিং নিলেন ডেভিড ওয়ার্নার। অর্থাৎ এদিন রান তাড়া করার চ্যালেঞ্জ নিতে হবে পাঞ্জাবকে।

দুই দলের এদিন পরিবর্তন রয়েছে। সানরাইজার্সের হয়ে এদিন সিদ্ধার্থ কউলের জায়গায় দলে এলেন খলিল আহমেদ। অন্যদিকে কিংস ইলেভেন পাঞ্জাব দলে এদিন তিনটি পরিবর্তন। বোলিংয়ের দুর্বলতা দূর করতে এদিন আফগান স্পিনার মুজিব উর রহমানকে দলে আনলেন রাহুল। সেই সঙ্গে প্রভসিমরন সিং ও অর্শদীপ সুযোগ পেলেন।
একনজরে কিংস ইলেভেন পাঞ্জাব দল
লোকেশ রাহুল (অধিনায়ক), মায়াঙ্ক আগারওয়াল, মনদীপ সিং, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), সিমরন সিং, গ্লেন ম্যাক্সওয়েল, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, মুজিব উর রহমান, মহম্মদ শামি, শেলডন কোটরেল।
একনজরে সানরাইজার্স হায়দরাবাদ দল
ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), জনি বেয়ারস্টো (উইকেটকিপার), মনীশ পান্ডে, কেন উইলিয়ামসন, প্রিয়ম গর্গ, অভিষেক শর্মা, আব্দুল সামাদ, রশিদ খান, সন্দীপ শর্মা, খলিল আহমেদ, টি নটরাজন।
প্রসঙ্গত এদিনও ক্রিস গেইলকে দলে নিলেন না রাহুল। এই নিয়ে আইপিএল ২০২০তে ছয় ম্যাচ দলের বাইরে ক্যারিবিয়ান তারকা।












Click it and Unblock the Notifications