আইপিএল ২০২০ : বেঙ্গালুরু বনাম পাঞ্জাব, দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ, আবহাওয়া ও পিচ রিপোর্ট

আইপিএল ২০২০ : বেঙ্গালুরু বনাম পাঞ্জাব, দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ, আবহাওয়া ও পিচ রিপোর্ট

শারজা ক্রিকেট স্টেডিয়ামে আইপিএল ২০২০-এর ৩১তম ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করছেন ক্রিকেট প্রেমীরা। তার আগে দেখে নেওয়া যাক দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ। শারজার পিচ এবং আবহাওয়া কেমন থাকবে, তাও জেনে নেওয়া যাক।

আরসিবি-র সম্ভাব্য প্রথম একাদশ

আরসিবি-র সম্ভাব্য প্রথম একাদশ

গত ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে বড় জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে বিরাট কোহলিরা দল অপরিবর্তিত রাখবে বলে মনে করা হচ্ছে।

দেবদত্ত পাড়িক্কল, অ্যারন ফিঞ্চ, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডিভিলিয়ার্স (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, শিবম দুবে, ক্রিস মরিস, উসুরু উদানা, নভদীপ সাইনি, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল।

কিংস ইলেভেন পাঞ্জাবের সম্ভাব্য প্রথম একাদশ

কিংস ইলেভেন পাঞ্জাবের সম্ভাব্য প্রথম একাদশ

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে ক্রিস গেইল খেলবেন বলে মনে করা হচ্ছে। তেমনটা হলে আইপিএল ২০২০-তে এটাই হবে ক্যারিবিয়ান কিংবদন্তির প্রথম ম্যাচ।

ক্রিস গেইল, কেএল রাহুল (অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, মনদীপ সিং, নিকোলাস পুরান, প্রভসীমরণ সিং (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়াল, মুজিব উর রহমান, রবি বিষ্ণোই, মহম্মদ শামি, অর্শদীপ সিং।

পিচ রিপোর্ট

পিচ রিপোর্ট

বৃহস্পতিবারের ম্যাচের জন্য শারজা ক্রিকেট স্টেডিয়ামের পিচ ব্যাটিং সহায়ক হবে বলে জানিয়েছেন কিউরেটর। খেলা যত এগোবে পিচ তত মন্থর হবে বলেও জানানো হয়েছে।

আবহাওয়া রিপোর্ট

আবহাওয়া রিপোর্ট

আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার শারজায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উল্টে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছে পৌঁছবে বলে জানানো হয়েছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৫০ শতাংশের আশেপাশে ঘোরাফেরা করবে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+