আইপিএল ২০২০: শারজায় পাঞ্জাবের ব্যাটিং ঝড়! ৪৫ বলে দুর্ধর্ষ সেঞ্চুরি মায়াঙ্ক আগারওয়ালের

আইপিএল ২০২০: শারজায় পাঞ্জাব ঝড়! ৪৫ বলে দুর্ধর্ষ সেঞ্চুরি মায়াঙ্ক আগারওয়ালের

শারজায় মায়াঙ্ক-রাহুলের ব্যাটিং ঝড়! টস জিতে রাজস্থান অধিনায়ক স্টিভ স্মিথ পাঞ্জাবকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন। যার যোগ্য জবাব দিলেন মায়াঙ্ক-রাহুল। বিধ্বংসী ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে দুই ডানহাতির জুটি ৬০ রান তুলে দারুণ শুরু করেন। এরপর ১০ ওভারে ১১০ রান হাঁকিয়ে আরও বিস্ফোরক হয়ে ওঠে পাঞ্জাব। ১৫ ওভারে ১৭২ রানে পৌঁছে যায় কিংস ইলেভেন। সৌজন্যে মায়াঙ্ক আগারওয়ালের ৪৫ বলের দুর্ধর্ষ সেঞ্চুরি। আইপিএলে এটাই মায়াঙ্কের প্রথম শতরান।

 আইপিএল ২০২০: শারজায় পাঞ্জাব ঝড়! ৪৫ বলে দুর্ধর্ষ সেঞ্চুরি মায়াঙ্ক আগারওয়ালের

এর আগে চলতি আইপিএলের প্রথম ম্যাচে দিল্লির বিরুদ্ধে শতরানের দোরগোড়ায় পৌঁছেও হাতছাড়া করেন। তাঁর আউট হওয়ার পরই দিল্লির বিরুদ্ধ ম্যাচ হেরেছিল পাঞ্জাব। ৮৯ রানে আউট হয়েছিলেন মায়াঙ্ক। এদিন অবশ্য দুরান্ত সব শট খেলে সেঞ্চুরিতে হাঁকিয়ে মাঠ ছাড়লেন মায়াঙ্ক। ৫০ বলে ১০৬ হাঁকিয়ে আউট হন পাঞ্জাব ওপেনার। শারজার মাঠে ১০টি চার ও ৭টি ছক্কা হাঁকান আগারওয়াল। লোকেশ রাহুলের সঙ্গে ওপেনে এদিন ১৮৩ রানের পার্টনারশিপ গড়ে আউট হন মায়াঙ্ক।

আইপিএল ২০২০তে এবছর ৩টি ম্যাচ খেলে মায়াঙ্ক ২২১ রান হাঁকিয়ে ফেললেন। ১৩তম আইপিএলে এভাবে বিধ্বংসী ব্যাটিং করে জাতীয় দলের নির্বাচকদের এবার সাদা বলে ক্রিকেটে খেলার জন্যে দাবি তুলে দিলেন তিনি। মায়াঙ্কের ওপেনিং পার্টনার এদিন ৫৪ বলে ৬৯ রান হাঁকিয়ে আউট হয়েছেন। রাহুলের ইনিংসে ৭টি চার ও ১টি ছক্কা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+