শাহরুখের আগে আমিরশাহীতে প্রীতি জিন্টা, কোয়ারেন্টাইন নিয়ে কী বললেন পাঞ্জাব মালকিন
শাহরুখের আগে আমিরশাহীতে প্রীতি জিন্টা, কোয়ারেন্টাইন নিয়ে কী বললেন পাঞ্জাব মালকিন
দলকে সমর্থন করতে ইতিমধ্যে আমিরশাহী পৌঁছে গিয়েছেন পাঞ্জাব মালিক প্রীতি জিন্টা। আইপিএল মানেই বারবার শাহরুখ খান বনাম প্রীতি জিন্টার দলের ক্রিকেটীয় ডুয়েল শিরোনামে উঠে আসে। এবার শাহরুখ আমিরশাহী পৌঁছনোর আগে সেদেশে পৌঁছে গেলেন প্রীতি। এখনও পর্যন্ত অন্য কোনও দলের মালিকদের আমিরশাহীত এসে পৌঁছতে দেখা যায়নি। আট ফ্র্যাঞ্চাইজির মধ্যে প্রীতিই প্রথম মালিক যিনি আমিরশাহীর মাটিতে পা রেখেছেন। শুক্রবার দুবাই পৌঁছন পাঞ্জাবের মালকিন। এরপর হোটেলে কোয়ারেন্টানে দিন কাটাচ্ছেন প্রীতি।

করোনা রুখতে আইপিএল নিয়ে এসওপিতে ঠিক করে দেওয়া নিয়ম অনুযায়ী ছয়দিন প্রীতিকে কোয়ারেন্টাইনে থাকতে হবে। এর মাঝে তিন দিন অন্তর দুবার কোভিড টেস্ট করা হবে।
রবিবার বিকেলের দিকে নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে কোয়ারেন্টানে থাকার দ্বিতীয় দিনের পরিস্থিতির কথা জানালেন প্রীতি। একটি ভিডিও তৈরি করে পাঞ্জাব মালকিন আইপিএলের সাফল্যের জন্য কোভিড প্রটোকলকে প্রতি মুহূর্তে মেনে চলার বার্তা দিলেন। নিজেও বায়ো বাবল নিয়ম মেনে চলছেন বলে তিনি জানিয়েছেন।

ভিডিওতে প্রীতি জানালেন, ' দুবাইয়ে আসার পর সোমবার তাঁর দ্বিতীয় করোনা পরীক্ষা হবে।' পসিটিভ এনার্জি নিয়ে ভিডিও তৈরি করতে বসে প্রীতি বলেন, 'আমি নেগেটিভ শোনার জন্য মুখিয়ে রয়েছি। এই মুহূর্তে নেগেটিভ শব্দটাই ২০২০ সালে সবচেয়ে বড় পসিটিভ শব্দ এবং সবচেয়ে এনার্জি সমৃদ্ধ শব্দ।' প্রসঙ্গত ২০ সেপ্টেম্বর দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে কিংস ইলেভেন পাঞ্জাব ১৩ তম আইপিএলে অভিযান শুরু করতে চলেছে।












Click it and Unblock the Notifications