আইপিএল ২০২০: চেন্নাই বনাম পাঞ্জাব, টস জিতে প্রথমে ব্যাটিং রাহুলদের, দুই দলের একাদশ জেনে নিন
আইপিএল ২০২০: চেন্নাই বনাম পাঞ্জাব, টস জিতে প্রথমে ব্যাটিং রাহুলদের, দুই দলের একাদশ জেনে নিন
আইপিএল ২০২০তে দুবাই মহারণে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক লোকেশ রাহুল। ১৩ তম আইপিএলে এবছর টস জিতলে অধিকাংশ অধিনায়করাই টস জিতে ব্যাটিং নিচ্ছেন। এদিন রাহুলও সেই পথে হাঁটলেন। অর্থাৎ দুবাইয়ে আজ রান তাড়া করবে ধোনির দল।

প্রসঙ্গত কিংস ইলেভেন পাঞ্জাব এদিন দলে তিনটি পরিবর্তন করলেও গেইলকে খেলালেন না লোকেশ রাহুল। কিংস ইলেভেন এদিন করুন নায়ার, কৃষ্ণাপ্পা গৌতম, নিশামের পরিবর্তে মনদীপ, হরপ্রীত ও ক্রিস জর্ডন দলে এলেন।
অন্যদিকে সানরাইজার্সে বিরুদ্ধে শুক্রবার ম্যাচ হারলেও সেই দল নিয়েই এদিন মাঠে নামলেন ধোনি। শেষ ম্যাচে রান তাডা় করতে নেমে ধোনির দল ৭ রানে ম্যাচ হেরেছিল। এদিনও রান তাড়া করার সুযোগ। ধোনি সিএসকে দল ভাগ্য পাল্টাতে পারে কিনা, সেটাই এখন দেখার।
একনজরে কিংস ইলেভেন পাঞ্জাব দল
লোকেশ রাহুল (অধিনায়ক), মায়াঙ্ক আগারওয়াল, মনদীপ সিং, নিকোলাস পুরান, গ্লেন ম্যাক্সওয়েল, সরফরাজ খান, ক্রিস জর্ডন, হরপ্রীত, রবি বিষ্ণোই, মহম্মদ শামি, শেলডন কোটরেল।
একনজরে চেন্নাই সুপার কিংস দল
শেন ওয়াটসন, ফ্যাফ ডুপ্লেসিস, আম্বাতি রায়ডু, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, ডোয়েন ব্র্যাভো, শ্যাম কারান, শার্দুল ঠাকুর, দীপক চাহার, পীয়ূষ চাওলা
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি












Click it and Unblock the Notifications