এক দিনে তিন ৩টে সুপার ওভার! রুদ্ধশ্বাস দ্বিতীয় সুপার ওভারে মুম্বইকে হারিয়ে শেষ হাসি পাঞ্জাবের
এক দিনে তিন ৩টে সুপার ওভার! রুদ্ধশ্বাস দ্বিতীয় সুপার ওভারে মুম্বইকে হারিয়ে শেষ হাসি পাঞ্জাবের
আইপিএলের ইতিহাসে এই প্রথম। টি-২০ ক্রিকেটের জমজমাট লড়াইয়ে সুপার সানডেতে ২ নয়, একেবারে তিন ৩টি সুপার ওভার ম্যাচ।
দুবাইয়ে এদিন দিনের দ্বিতীয় সুপার ওভারে মুম্বই-পাঞ্জাব মহারণ টাই হয়। আইপিএলের ইতিহাসে যা প্রথম। এমন উত্তেজক সুপার ওভার টাই আগে কোনও দিনও দেখেনি আইপিএল জনতা। এর আগে আইপিএলে কোনও দিনও সুপার ওভার টাই হয়নি, আইপিএল ২০২০-তে ররিবার সেই নজির হল। এদিন সুপার ওভারে কিংস ইলেভেনের ৫ রান তাড়া করতে নেমে শামির দুর্দান্ত বোলিংয়ে মুম্বইও ৫ রানে সুপার ওভারের ইনিংস শেষ করে। শেষ বলে ডিককে রান আউট করেন রাহুল।

সুপার ওভার টাই হতে ফের দুই দলের মধ্যে দ্বিতীয় সুপার ওভারের লড়াই। যেখানে প্রথমে ব্যাট করে মুম্বই ১১ রান করে পাঞ্জাবকে ১২রানের টার্গেট ছুঁড়ে দেয়। এই রান তাড়া করতে নেমে গেইলের ছক্কা ও মায়াঙ্কের পরপর দুটি চার রানে ভর করে শেষ পর্যন্ত মুম্বইকে হারিয়ে কিংস ইলেভেন পাঞ্জাব শেষ হাসি হাসল।
এদিন মুম্বইয়ের বিরুদ্ধে ৫১ বলে ৭৭ রানের অনবদ্য ইনিংস খেলার সুবাদে ম্যাচের সেরা কিংস ইলেভেন পাঞ্জাব অধিনায়ক লোকেশ রাহুল।
প্রসঙ্গত এর আগে নির্ধারিত ২০ ওভারে দুই দলই ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান হাঁকিয়ে ম্যাচ টাই করেছিল। শেষ পর্যন্ত ম্যাচের দ্বিতীয় সুপার ওভার জিতে ২ পয়েন্ট পাঞ্জাবের।












Click it and Unblock the Notifications