আইপিএল ২০২০ : চেন্নাই বনাম রাজস্থান, ম্যাচ জেতাতে পারেন দুই দলের কোন কোন ক্রিকেটার
আইপিএল ২০২০ : চেন্নাই বনাম রাজস্থান, ম্যাচ জেতাতে পারেন দুই দলের কোন কোন ক্রিকেটার
আর কয়েক ঘণ্টার মধ্যেই শারজা ক্রিকেট স্টেডিয়ামে আইপিএল ২০২০-এর চতুর্থ ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস। জেতা-হারা দূরে সরিয়ে দুই দলের মধ্যে দুর্দান্ত ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। তা তখনই সম্ভব হবে, যখন চেন্নাই ও রাজস্থানের ক্রিকেটাররা নিজেদের সেরাটা দেবেন। দেখে নেওয়া যাক দুই দলের এমনই কিছু ক্রিকেটারের নাম, যাঁরা একাই যে কোনও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন।

সিএসকে-র ব্যাটিং বিভাগ
১) চেন্নাই সুপার কিংসের ব্যাটিং বিভাগের প্রধান শক্তি যে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, তা আর বলার অপেক্ষা রাখে না। আইপিএলে ১৯১ ম্যাচ খেলে ৪৪৩২ রান করেছেম মাহি।
২) মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৭১ রানের দুর্দান্ত ইনিংস খেলা আম্বাতি রায়ডু সিএসকে-র ব্যাটিং বিভাগের অন্যতম স্তম্ভ। আইপিএলে ১৪৮ ম্যাচ খেলে ৩৩৭১ রান করেছেন ভারতীয় ব্যাটসম্যান।
৩) আইপিএলে ১৩৫ ম্যাচ খেলে ৩৫৭৯ রান করা শেন ওয়াটসন আজকের ম্যাচে গেম চেঞ্জার হতে পারেন।

সিএসকে-র বোলিং বিভাগ
১) করোনা ভাইরাসের সংক্রমণ থেকে উঠে আসা ফাস্ট বোলার দীপক চাহার চেন্নাই সুপার কিংসের অন্যতম শক্তি।
২) গত ম্যাচে দুর্দান্ত বোলিং করা পীয়ূষ চাওলা, লুঙ্গি এনগিদি রাজস্থানের বিরুদ্ধেও কামাল করতে পারেন।
৩) অল রাউন্ডার স্যাম কারান এই ম্যাচেও চেন্নাই সুপার কিংসের ভরসা হয়ে উঠতে পারেন।

রাজস্থানের ব্যাটিং বিভাগ
১) আইপিএলে ৮১টি ম্যাচ খেলে ২০২২ রান করা অধিনায়ক স্টিভ স্মিথ, রাজস্থান রয়্যালসের ব্যাটিংয়ের প্রধান ভরসা।
২) আইপিএলে ১৭৭ ম্যাচ খেলে ৪৪১১ রান করা রবিন উথাপ্পার অভিজ্ঞতা এবার রাজস্থান রয়্যালসের অন্যতম অস্ত্র হতে পারে। দলে রয়েছেন রিয়ান পারাগের মতো তরুণ ব্যাটসম্যানও।

রাজস্থানের বোলিং বিভাগ
আইপিএলে ২১ ম্যাচে ২৬ উইকেট নেওয়া ইংল্যান্ডের ফাস্ট বোলার জোফ্রা আর্চার, রাজস্থান রয়্যালসের বোলিং বিভাগের প্রধান শক্তি। দলে শ্রেয়স গোপাল, জয়দেব উনাদকাটের মতো বোলাররাও রয়েছেন।












Click it and Unblock the Notifications