আইপিএল ২০২০: প্রথম ম্যাচে মুখোমুখি মুম্বই ও চেন্নাই, দুই দলের গেম চেঞ্জার কারা, দেখুন একনজরে
আইপিএল ২০২০ : প্রথম ম্যাচে মুখোমুখি মুম্বই ও চেন্নাই, দুই দলের গেম চেঞ্জার কারা
১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইপিএল ২০২০। সংযুক্ত আরব আমিরশাহীর আবুধাবিতে প্রথম ম্যাচে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ও গত বারের রানার্স চেন্নাই সুপার কিংস। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করছেন ক্রিকেটপ্রেমীরা। তার আগে দুই দলের গেম চেঞ্জার কারা হতে চলেছেন, তা দেখে নেওয়া যাক।

নজরে থাকবেন মুম্বই ইন্ডিয়ান্সের যে যে ব্যাটসম্যান
তালিকার শুরুতেই থাকবেন জীবনের সেরা ফর্মে থাকা মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক কুইন্টন ডি কক, অস্ট্রেলিয় ব্যাটসম্যান ক্রিস লিন রয়েছেন সেই তালিকায়। যে কোনও পরিস্থিতি থেকে যে কোনও ম্যাচ জেতানোর সক্ষমতা রাখেন হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ড ও সূর্যকুমার যাদবের মতো ক্রিকেটাররা।

নজরে থাকবেন মুম্বই ইন্ডিয়ান্সের যে যে বোলার
গত বারের মতো এবারও মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং বিভাগকে নেতৃত্ব দিতে চলেছেন ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ। লাসিথ মালিঙ্গার পরিবর্তে এবার তিনি সঙ্গী হিসেবে পাবেন নিউজিল্যান্ডের বাঁ-হাতি ফাস্ট বোলার ট্রেন্ট বোল্টকে। স্পিনার রাহুল চাহাল, নাথান কুল্টার-নাইল, ক্রুনাল পান্ডিয়া গেম চেঞ্জার হিসেবে সিদ্ধ হতে পারেন।

নজরে থাকবেন সিএসকে-র যে যে ব্যাটসম্যান
এক বছরেরও বেশি সময় পর বাইশ গজে ফিরতে চলা মহেন্দ্র সিং ধোনি এবারও চেন্নাই সুপার কিংসের প্রধান ব্যাটিং শক্তি। সঙ্গতে থাকবেন শেন ওয়াটসন, ফাফ ডুপ্লেসিস, কেদার যাদব, মুরলী বিজয়রা। দলে গেম চেঞ্জারের ভূমিকা পালন করতে পারেন রবীন্দ্র জাদেজা, ডোয়েন ব্রাভোর মতো ক্রিকেটাররা।

নজরে থাকবেন সিএসকে-র যে যে বোলার
ইমরান তাহির, দীপক চাহার, জোস হ্যাজেলউড, মিচেল সান্টনের, লুঙ্গি এনগিদি, স্যাম কুরান সম্বৃদ্ধ সিএসকে-র বোলিং শক্তি টুর্নামেন্টের অন্যতম সেরা।












Click it and Unblock the Notifications