আইপিএল ২০২০ : রাজস্থান বনাম হায়দরাবাদ, মুখোমুখি লড়াইয়ের জন্য অস্ত্রে শান কোন কোন ক্রিকেটারের

আইপিএল ২০২০ : রাজস্থান বনাম হায়দরাবাদ, মুখোমুখি লড়াইয়ের জন্য অস্ত্রে শান কোন কোন ক্রিকেটারের

আজ সন্ধ্য়ায় আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দরাবাদ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে হাই-ভোল্টেজ ম্যাচ। দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। একই সঙ্গে ম্যাচে কোন কোন তারকার মধ্যে মুখোমুখি সমর আকর্ষণীয় হবে, তা দেখে নেওয়া যাক।

ওয়ার্নার বনাম আর্চার

ওয়ার্নার বনাম আর্চার

চলতি আইপিএলে এখনও পর্যন্ত ৯ ম্যাচ খেলে ৩৩১ রান করেছেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। আজকের ম্যাচে তাঁর সঙ্গে মুখোমুখি লড়াইয়ে নামতে চলেছেন রাজস্থান রয়্যালসের ফাস্ট বোলার জোফ্রা আর্চার। টুর্নামেন্টে এখনও পর্যন্ত ১০ ম্যাচ খেলে ১৩টি উইকেট নিয়েছেন ব্রিটিশ ফাস্ট বোলার।

বাটলার বনাম রশিদ

বাটলার বনাম রশিদ

চলতি আইপিএলে এখনও পর্যন্ত ৯ ম্যাচ খেলে ২৬২ রান করেছেন রাজস্থান রয়্যালস ও ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটসম্যান জোফ্রা আর্চার। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে গত ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করা এই ব্যাটসম্যানের বিরুদ্ধে আজ যুদ্ধে নামবেন সানরাইজার্স হায়দরাবাদের স্পিনার রশিদ খান। টুর্নামেন্টে এখনও পর্যন্ত ৯ ম্যাচ খেলে ১১ উইকেট নিয়েছেন আফগান ক্রিকেটার।

উইলিয়ামসন বনাম ত্যাগী

উইলিয়ামসন বনাম ত্যাগী

চলতি আইপিএলে এখনও পর্যন্ত ১৮১ রান করা অভিজ্ঞ সানরাইজার্স হায়দরাবাদের কেন উইলিয়ামসনের সঙ্গে রাজস্থান রয়্যালসের তরুণ ফাস্ট বোলার কার্তিক ত্যাগীর লড়াই জমবে। টুর্নামেন্টে এখনও পর্যন্ত ৬টি ম্যাচ খেলে ৬টি উইকেট নিয়েছেন কার্তিক।

অধিনায়কত্বের লড়াই

অধিনায়কত্বের লড়াই

রাজস্থান রয়্যালসের অস্ট্রেলিয় অধিনায়ক স্টিভ স্মিথের সঙ্গে সানরাইজার্স হায়দরাবাদের অজি নেতা ডেভিড ওয়ার্নারের মস্তিষ্কের লড়াই হাড্ডাহাড্ডি হবে বলে মনে করেন ক্রিকেট প্রেমীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+