আইপিএল ২০২০: টি-২০তে কেরিয়ার সেরা বোলিং বুমরাহের, বড় ব্যবধানে রাজস্থান বধ মুম্বইয়ের

আইপিএল ২০২০: টি-২০তে কেরিয়ার সেরা বোলিং বুমরাহের, বড় ব্যবধানে রাজস্থান বধ মুম্বইয়ের

আইপিএল কেরিয়ার তো বটেই টি-২০ ক্রিকেট কেরিয়ারের সেরা বোলিং করে আবুধাবিতে মুম্বই ইন্ডিয়ান্সকে জয় এনে দিলেন জসপ্রীত বুমরাহ। ম্যাচে এদিন ৪ ওভারে ২০ রান খরচে ৪টি উইকেট নিলেন জসপ্রীত। ফলে রাজস্থানের বিরুদ্ধে ৫৭ রানে হাসতে হাসতে ম্যাচ জিতে, জয়ের হ্যাটট্রিক সেরে ফেলল মুম্বই ইন্ডিয়ান্স। অন্যদিকে এই ম্যাচ হেরে হারের হ্যাটট্রিক রাজস্থান রয়্যালসের।

আইপিএল ২০২০: টি-২০তে কেরিয়ার সেরা বোলিং বুমরাহের, বড় ব্যবধানে রাজস্থান বধ মুম্বইয়ের

সূর্যকুমার যাদবের ৪৭ বলে ৭৯ রান ও হার্দিকের ৩০ রানে ভর করে রাজস্থানকে এদিন ১৯৪ রানের টার্গেট ছুঁড়ে দেয় মুম্বই। এই রান তাড়া করতে নেমে একসময় ১২ রান ৩ উইকেট হারিয়েছে ফেলে রাজস্থান। ওপেনার যশস্বী ০ রানে ফেরেন, এদিন ৬ রান করে বুমরাহের শিকার হয়ে স্মিথ ফের হতাশ করলেন। ক্যাপ্টেনের পথেই হাঁটালেন সঞ্জু স্যামসন। বোল্টের শিকার হয়ে ০ রানে ফেরেন সঞ্জু।

পাওয়ার প্লের ৬ ওভার শেষে ৪২ রানে রাজস্থান ৩ উইকেট হারানোর আর ম্যাচে ফিরতে পারেনি। রাজস্থানের হয়ে এদিন ৪৪ বলে ৭০ রান হাঁকিয়ে মুম্বইয়ের বিরুদ্ধে হারের ব্যবধান কমান বাটলার। ইংলিশ ক্রিকেটার ৪টি চার ও ৫টি ছক্কা হাঁকিয়েছেন। ১৮.১ ওভারে রাজস্থান শেষ পর্যন্ত ১৩৬ রানে অলআউট হয়। মুম্বই ম্যাচ জেতে ৫৭ রানে।

আইপিএল ২০২০: টি-২০তে কেরিয়ার সেরা বোলিং বুমরাহের, বড় ব্যবধানে রাজস্থান বধ মুম্বইয়ের

ম্যাচে স্টিভ স্মিথ, রাহুল তেওয়াটিয়া, আর্চার ও শ্রেয়স গোপালের উইকেট নিয়ে মুম্বইয়ের হয়ে আবুধাবি মহারণে সবচেয়ে বেশি ৪টি উইকেট জসপ্রীত বুমরাহ'র।

আইপিএলে ২০১৭ সালে ৭ রানে ৩ উইকেট নিয়েছিলেন বুমরাহ। সেটাই এতদিন তাঁর টি-২০ ক্রিকেট কেরিয়ারের সেরা বোলিং ফিগার ছিল। এদিন ২০ রানে ৪ উইকেট নিয়ে কুড়ি-বিশের ক্রিকেটে নতুন সেরা ফিগার তৈরি করলেন বুমবুম। বুমরাহের ৪ উইকেটের পাশাপাশি বোল্ট ও প্যাটিনসন ২টি করে ও পোলার্ড-চাহার একটি করে উইকেট পেয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+