আইপিএল ২০২০ : ১৮ বছরের সামাদের প্রথম ম্যাচ, হায়দরাবাদের জার্সিতে অভিষেকে ছক্কা সহ ১২ কাশ্মীরি তরুণের

আইপিএল ২০২০ : ১৮ বছরের সামাদের প্রথম ম্যাচ, হায়দরাবাদের জার্সিতে অভিষেক কাশ্মীরি তরুণের

পারভেজ রসুলের পর দ্বিতীয় কাশ্মীরি হিসেবে আইপিএলে খেলার সুযোগ পেলেন আব্দুল সামাদ। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে টুর্নামেন্টে অভিষেক ঘটেছে ১৮ বছরের তরুণের। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভাবে ভালো পারফরম্যান্সের সৌজন্যে আইপিএলে নিজের প্রথম ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন সামাদ। একটি ছক্কা ও চার সহ ৭ বলে ১২ রান করেছেন জম্মু ও কাশ্মীরের ক্রিকেটার।

আইপিএল ২০২০ : ১৮ বছরের সামাদের প্রথম ম্যাচ, হায়দরাবাদের জার্সিতে অভিষেকে ছক্কা সহ ১২ কাশ্মীরি তরুণের

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নেমেছে সানরাইজার্স হায়দরাবাদ। আগের দুই ম্যাচ হেরে বসে থাকা ডেভিড ওয়ার্নারের দল এই ম্যাচ জিততে মরিয়া। তাই দলে বেশকিছু পরিবর্তন ঘটানো হয়েছে। বাদ দেওয়া হয়েছে উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহাকে। পরিবর্তে হায়দরাবাদের জার্সিতে আইপিএল অভিষেক ঘটেছে জম্ম ও কাশ্মীরের ক্রিকেটার আব্দুল সামাদের। ম্যাচ শুরুর আগে ১৮ বছরের ক্রিকেটারের হাতে দলের টুপি তুলে দেন সানরাইজার্সের অধিনায়ক ডেভিড ওয়ার্নার।

এর আগে জম্মু ও কাশ্মীর থেকে আইপিএলে খেলার সুযোগ পেয়েছিলেন স্পিনার পারভেজ রসুল। পুনে ওয়ারিয়র্স ও মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে টুর্নামেন্টে তিনি বেশ কয়েকটি ম্যাচ খেলেন। তারপর ভূ-স্বর্গের কোনও ক্রিকেটার আইপিএলে খেলার সুযোগ পাননি। সেই প্রথা ভাঙলেন ১৮ বছরের আব্দুল সামাদ।

প্রথম শ্রেণির ক্রিকেটে ১০টি ম্যাচ খেলে ৫৯২ রান করেছেন আব্দুল সামাদ। জম্মু ও কাশ্মীরের হয়ে দুটি শতরানও রয়েছে তাঁর। সর্বোচ্চ স্কোর ১২৮। টি-টোয়েন্টি ক্রিকেটে ১১টি ম্যাচ খেলে ২৪০ রান করেছেন আব্দুল সামাদ। একটি অর্ধশতরান রয়েছে তাঁর। সর্বোচ্চ স্কোর অপরাজিত ৭৬।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+