নির্বিষ বোলিংয়ের খেসারত, কেকেআরের মুখের গ্রাস কাড়লেন জাদেজা, ম্যাচ হেরে প্লে অফ কঠিন মর্গ্যানদের

নির্বিষ বোলিংয়ের খেসারত, কেকেআরের মুখের গ্রাস কাড়লেন জাদেজা, ম্যাচ হেরে প্লে অফ কঠিন মর্গ্যানদের

স্কোরবোর্ডে ১৭২ রানের পুঁজি নিয়েও নির্বিষ বোলিংয়ে ফের ম্যাচ হারল কলকাতা। আইপিএল ২০২০তে পয়েন্ট টেবিলে চার নম্বর স্থান পাকা করতে লিগে মর্গ্যানদের শেষ দুই ম্যাচই মরণ বাঁচন পরিস্থিতি। সেখানেই এবার পয়েন্ট টেবিলে ৮ নম্বরে থাকা চেন্নাই সুপার কিংসের কাছে হেরে পচা শামুকে পা কাটল নাইট ব্রিগেড। এই ম্যাচ হারায় আইপিএলে প্লে-অফের আশা কঠিন করল কেকেআর।

নির্বিষ বোলিংয়ের খেসারত, দুবাইয়ে জাদেজা ঝড়ে চেন্নাইয়ের কাছে হেরে প্লে অফ কঠিন করল কেকেআর

ম্যাচে এদিন নীতীশ রানার ৮৭, শুভমান গিলের ২৬ ও দীনেশের ২১ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৭২ রান তুলে ধোনির দলকে জয়ের জন্যে ১৭৩ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় কেকেআর। ব্যাটে নজর কাড়তে পারলেও বোলিংয়ে এদিন ধরাশায়ী নাইট রাইডার্স।

বরুণ চক্রবর্তী চেন্নাই ওপেনার শেন ওয়াটসনকে ১৪ রানে ফেরালেও ঋতুরাজ গাইকোয়াড়, আম্বাতি রায়ডুর সঙ্গে ম্যাচ ধরে নেন। ওপেনিংয়ে ওয়াটসনের সঙ্গে অর্ধশতরান পার্টনারশিপ গাইকোয়াড়ের। পরে দ্বিতীয় উইকেটে গাইকোয়াড়-রাইডুর জুটি স্কোরবোর্ডে ৬৮ রান যোগ করে জয়ের জন্যে ভিত তৈরি করে দেন।

রাইডু এদিন ২০ বলে দ্রুত ৩৮ হাঁকিয়ে আউট হন। অন্যদিকে ৩৭ বলে হাফ সেঞ্চুরি গাইকোয়াড়ের। শেষ পর্যন্ত ৫৩ বলে ৭২ রান গড়ে চেন্নাইয়ের জয়ে বড় ভূমিকা গাইকোয়াড়ের। ৬টি চার ও ২ টি ছক্কায় ইনিংস সাজানো সিএসকের ডানহাতি।

বরুণ চক্রবর্তী ধোনিকে ১ ও কামিন্স গাইকোয়াড়কে সাজঘরে ফেরালেও শেষ পর্যন্ত ম্যাচ জিততে পারল না কেকেআর। ১৯ তম ওভারে একটি নো বলের খেসারতে দাম দিতে হল কলকাতাকে।

১৯ তম ওভারে বুকের কাছে ফুটটস করে লকি ফার্গুসন নো বল করে বসলে ফ্রি হিটে ছক্কা ও পরের বলে ৪ হাঁকিয়ে শেষ ওভারে জয়ের জন্য টার্গেট ১০ ওভারে নামিয়ে আনেন জাদেজা।

এরপর শেষ ওভারে চাপ ধরে রেখে প্রথম চার বলে ৩ রান খরচ করলেও শেষ দুই বলে জাদেজা পর পর দুটি ছক্কা হাঁকিয়ে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়লেন। দুবাইয়ে ১১ বলে জাদেজার ৩১ রানের ঝড়ে ম্যাচ জিতে কেকেআরের প্লে অফ স্বপ্ন কঠিন করে দিল চেন্নাই।

এদিন ছন্নছাড়া বোলিংয়ে ম্যাচে হার কলকাতার। প্যাট কামিন্স ও বরুণ চক্রবর্তী ২ টি করে উইকেট নিলেও বাকিরা দাগ কাটতে না পারায় ১৭২ রানে তুলেও আইপিএল ২০২০ থেকে কেকেআরের কার্যত প্লে অফ না খেলে বিদায়ের ভাগ্য লিখন হয়ে গেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+