আইপিএলে রান মেশিনের ট্যাগ কি তবে বিরাটের থেকে রাহুলের গায়ে সাঁটানো উচিত?

আইপিএলে রান মেশিনের ট্যাগ কি তবে বিরাটের থেকে রাহুলের গায়ে সাঁটানো উচিত?

আইপিএল ২০২০-তে যে ফর্মে রয়েছেন কেএল রাহুল, তাতে তিনি অতীতের সব রেকর্ড ভেঙে দিলেও দিতে পারেন এবং তা হলে যে ক্রিকেট বিশেষজ্ঞরা অবাক হবেন না, তা অনায়াসে বলা যায়। যেভাবে টুর্নামেন্টের প্রতি ম্যাচে রান করে অধিনায়ক হিসেবে কিংস ইলেভেন পাঞ্জাবকে ভরসা জুগিয়ে চলেছেন কর্নাটকী, তাতে আরসিবি অধিনায়ক বিরাট কোহলির থেকে আইপিএলের রান মেশিনের ট্যাগ খুলে রাহুলের গায়ে সাঁটিয়ে দেওয়া উচিত বলে মনে করেন ক্রিকেট প্রেমীদের একাংশ।

আরসিবি-র বিরুদ্ধে অনবদ্য রাহুল

আরসিবি-র বিরুদ্ধে অনবদ্য রাহুল

একটি চার ও পাঁচটি ছয় সহ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে আইপিএল ২০২০-এর মরণ-বাঁচন ম্যাচে ৬১ রানের অনবদ্য এবং অধিনায়কোচিত ইনিংস খেলেন কিংস ইলেভেন পাঞ্জাবের কেএল রাহুল। ম্যাচে কাঙ্খিত জয় পেয়ে যায় প্রীতি জিন্টার দল।

চলতি আইপিএলে রাহুল

চলতি আইপিএলে রাহুল

আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত আটটি ম্যাচ খেলেছেন কেএল রাহুল। ৪৪৮ রান করে কমলা টুপি পাওয়ার লড়াইয়ে সবার আগে রয়েছেন কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক। ইতিমধ্যে চলতি টুর্নামেন্টে একটি শতরান ও চারটি অর্ধশতরান এসেছে কেএল রাহুলের ব্যাট থেকে। সর্বোচ্চ স্কোর অপরাজিত ১৩২।

রাহুলের আইপিএল কেরিয়ার

রাহুলের আইপিএল কেরিয়ার

আইপিএলে এখনও পর্যন্ত ৭৫টি ম্যাচ খেলেছেন কেএল রাহুল। ৪৫.৭৫-এর গড়ে ২৪২৫ রান করেছেন কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক। ইতিমধ্যেই দুটি শতরান ও ২০টি অর্ধশতরান অন্তর্ভূক্ত হয়েছে কর্নাটকী ব্যাটসম্যানের ঝুলিতে। এই ফর্মে আগামী দিনেও ধরে রাখতে পারলে, আইপিএলে রাহুল সব রেকর্ড ভেঙে দেবেন বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

পিছিয়ে বিরাট কোহলি

পিছিয়ে বিরাট কোহলি

চলতি আইপিএলে রান সংখ্যার নিরিখে কেএল রাহুলের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছেন আরসিবি-র অধিনায়ক বিরাট কোহলি। তাঁর কাছ থেকে ধারাবাহিক পারফরম্যান্সও পাচ্ছেন না ক্রিকেট প্রেমীরা। আইপিএল ২০২০-তে আটটি ম্যাচ খেলে এখনও পর্যন্ত ৩০৪ রান করেছেন বিরাট। সামিল রয়েছে দুটি অর্ধশতরান। সবমিলিয়ে আইপিএলে রানের গড়েও বিরাট কোহলিকে টেক্কা দিয়েছেন কেএল রাহুল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+