তোমার মিষ্টি হাসিটা মিস করছি! অভিনেত্রীর সঙ্গে ডেট পৃথ্বী শয়ের? জল্পনা তুঙ্গে
তোমার মিষ্টি হাসিটা মিস করছি! অভিনেত্রীর সঙ্গে ডেট পৃথ্বী শয়ের? জল্পনা তুঙ্গে
ক্রিকেট তারকাদের সঙ্গে বিনোদন দুনিয়ায় সম্পর্কে জড়ানো একেবারেই নতুন নয়, অতীতে বিরাট কোহলি-অনুষ্কা শর্মা থেকে শুরু করে যুবরাজ সিং-হ্যাজেল কিচরা সম্পর্ক জড়িয়েছেন। সম্পর্কের টানে সাত পাতে বাধা পড়েছেন এই সব কাপল। বর্তমান প্রজন্ম ধরলে বিনোদন জগৎ থেকে আথিয়া শেট্টির সঙ্গে ভারতীয় ক্রিকেটার লোকেশ রাহুলের বিশেষ সম্পর্ক রয়েছে। এবার আরও এক ভারতীয় ক্রিকেটারের সঙ্গে বিনোদন দুনিয়ায় কানেকশনের গুঞ্জন শোনা যাচ্ছে।

ভারতীয় কোন ক্রিকেটারকে নিয়ে গুঞ্জন
সোশ্যাল মিডিয়ায় জোড় গুঞ্জন হিন্দি সিরিয়ালের জগতের জনপ্রিয় অভিনেত্রী প্রাচী সিংয়ের সঙ্গে ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শয়ের ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে।

বি-টাউনের অভিনেত্রীকে নিয়ে কেন গুঞ্জন
আইপিএল খেলতে এই মুহূর্তে আরব আমিরশাহীতে রয়েছেন পৃথ্বী শ। সেখানেই তিনি দিল্লি ক্যাপিটালস দলের হয়ে মাঠ কাঁপাতে প্রস্তুতি নিচ্ছেন। নিজের ফিটনেস চর্চা থেকে শুরু করে ব্যাট হাতে মাঠে নেমে পড়া। সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও পোস্ট করে থাকেন পৃথ্বী। সব ভিডিওতে একটি মিল রয়েছে। পৃথ্বী কোনও ভিডিও পোস্ট করলে কমেন্ট করতে মিস করেন না প্রাচী সিং।

ক্রিকেট-সিনে দুনিয়ার পুনরায় মিলন?
পৃথ্বী শয়ের একটি পোস্টে এক অন্তরঙ্গ কমেন্ট করেছেন প্রাচী সিং। সেই কমেন্টের পরই পৃথ্বী-প্রাচীর হাত ধরে পুনরায় ক্রিকেট ও সিনে দুনিয়ার মিলন হতে চলেছে বলে গুঞ্জন। দুই তারকা অবশ্য এই নিয়ে প্রকাশ্য এখনও কোনও মন্তব্য করেননি।

ঠিক কী লিখেছেন প্রাচী
পৃথ্বীর এক পোস্টে প্রাচী লেখেন 'তোমার ঐ মিষ্টি হাসিটা আমি মিস করি।' এরপরই লজ্জা পাওয়ার ইমোজি ব্যবহার করে প্রাচীকে রিপ্লাই করেন পৃথ্বী। দুজনের এই কথোপকথনের পরই পৃথ্বী-প্রাচীকে নিয়ে গুঞ্জন শুরু।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications