রায়নার পর চেন্নাই সুপার কিংসের জার্সিতে আইপিএল ২০২০ থেকে নিজেকে সরিয়ে নিতে পারেন আরও ক্রিকেটার

রায়নার পর চেন্নাই সুপার কিংসের জার্সিতে আইপিএল ২০২০ থেকে নিজেকে সরিয়ে নিতে পারেন আরও ক্রিকেটার

আমিরশাহীতে আইপিএল খেলতে গিয়ে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না চেন্নাই সুপার কিংসের। মাঠে বল গড়ানোর আগে একের পর এক ধাক্কা লেগেই রয়েছে। দলের দুই ক্রিকেটার ও ১২ জন সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হয়েছেন।

রায়নার দেশে ফেরা নিয়ে প্রশ্ন

রায়নার দেশে ফেরা নিয়ে প্রশ্ন

এরপর সহঅধিনায়ক সুরেশ রায়না দল থেকে দেশে ফিরে এসেছেন। করোনা উদ্বেগ নাকি পরিবারকে নিয়ে সমস্যা তৈরি হওয়াতেই রায়না দেশে ফিরলেন সেই নিয়ে এখনও অনেক প্রশ্ন রয়েছে। এর মাঝেই সম্ভবত আরও একটি ধাক্কার মুখে সিএসকে।

এবার নিজেকে সরিয়ে নিতে পারেন এই ক্রিকেটার

এবার নিজেকে সরিয়ে নিতে পারেন এই ক্রিকেটার

জানা গিয়েছে, এবার চেন্নাইয়ের জার্সিতে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিতে পারেন হরভজন সিং। সূত্রের মতে, করোনা পরিস্থিতিতে এবছর তিনি আইপিএল খেলে ঝুঁকি নেবেন নাকি নিজেকে লিগ থেকে সরিয়ে নেবেন, এই নিয়ে নাকি ভাবনা শুরু করেছেন ভাজ্জি।

করোনা নিয়ে চিন্তায় বিদেশিরা

করোনা নিয়ে চিন্তায় বিদেশিরা

আরও জানা গিয়েছে, দীপক চাহার ও ঋতুরাজ গাইকোয়াড় করোনা আক্রান্ত হওয়ার পর দলের মধ্যে উদ্বেগ বেড়েছে। দলের বিদেশিরাও করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। শোনা যাচ্ছে, হরভজন ইতিমধ্যে দুবাই পৌঁছে কোয়ারেন্টাইনে রয়েছেন। আইসোলেশন পর্ব মিটে গেলে তাঁর দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে।

দলের সূত্রে এখনও নেই কোনও ইঙ্গিত

দলের সূত্রে এখনও নেই কোনও ইঙ্গিত

কিন্তু এই পরিস্থিতিতে দলের অন্তরে করোনা সংকট দেখা দেওয়ার পর হরভজন কতটা ঝুঁকি নেবেন কি নেবেন না, সেই নিয়ে সংশয়ে রয়েছেন বলে সূত্রের খবর। যদিও দলের সূত্রে হরভজনকে নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+