এবার চোটের কবলে ৮ কোটির তারকা, আইপিএল ২০২০-তে সমস্যা বাড়ল দিল্লির

এবার চোটের কবলে ৮ কোটির তারকা, আইপিএল ২০২০-তে সমস্যা বাড়ল দিল্লির

এবার চোটের কবলে পড়লেন তরুণ ভারতীয় উইকেটরক্ষক ঋষভ পন্থ। আইপিএল ২০২০-এর বেশ কয়েকটি ম্যাচে দিল্লি ক্যাপিটালস যে তাঁকে পাবে না, তা স্পষ্ট হচ্ছে। স্পিনার অমিত মিশ্র, পেসার ইশান্ত শর্মার পর পন্থের চোট যে রাজধানীর দলকে সমস্যায় ফেলতে চলেছে তা বলাই বাহুল্য। ঠিক কটা ম্যাচ মাঠের বাইরে থাকতে হবে ঋষভ পন্থকে, তা জেনে নেওয়া যাক।

চোট পেয়েছেন পন্থ

চোট পেয়েছেন পন্থ

দিল্লি ক্যাপিটালস সূত্রে খবর, হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন ঋষভ পন্থ। গ্রেড ওয়ান টিয়ারের ওই চোটের কারণে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারেননি তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান। ঋষভের চিকিৎসা চলছে বলে জানানো হয়েছে।

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবেন কি পন্থ

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবেন কি পন্থ

আজ আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস। চোটের কারণে এই ম্যাচে দিল্লির জার্সিতে ঋষভ পন্থকে খেলতে দেখা যাবে না বলেই খবর। তাঁর পরিবর্তে অস্ট্রেলিয় উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি খেলবেন বলে জানানো হয়েছে।

কবে ফিরবেন পন্থ

কবে ফিরবেন পন্থ

দিল্লি ক্যাপিটালস সূত্রে খবর, চোটের কারণে আগামী দুই থেকে তিন ম্যাচে রিজার্ভ বেঞ্চে বসতে হবে ঋষভ পন্থকে। ভারতীয় উইকেটরক্ষকের অভাব পূরণের জন্য আজকের ম্যাচেও অজিঙ্ক রাহানেকে মাঠে নামতে দেখা যাবে।

ঋষভ পন্থের মূল্য

ঋষভ পন্থের মূল্য

আইপিএল ২০২০-এর জন্য উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থকে আট কোটি টাকা দিচ্ছে দিল্লি ক্যাপিটালস। সে অনুযায়ী এখনও পর্যন্ত টুর্নামেন্টে নিজের সেরা পারফরম্যান্স দিতে পারেননি ভারতীয় উইকেটরক্ষক। চলতি আইপিএলে এখনও পর্যন্ত ছয় ম্যাচ খেলে ১৭৬ রান করেছেন পন্থ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+