আইপিএল ২০২০ : ফিটনেসে চমক কোন কোন ভারতীয় ক্রিকেটারের, ফেল করলেন কারা? স্থুল ধোনির জুটল কত মার্কস?
আইপিএল ২০২০ : লকডাউনের জড়তা কাটিয়ে ফিটনেসে এগিয়ে কোন কোন ভারতীয় ক্রিকেটার, পিছিয়ে কারা?
করোনা ভাইরাসের আতঙ্ককে দূরে সরিয়ে আইপিএল ২০২০-এর তৃতীয় দিন পূর্ণ হল। দীর্ঘ প্রায় ছয় মাসের লকডাউন ও জড়তা কাটিয়ে ফের বাইশ গজে ফেরা ভারতীয় ক্রিকেটারদের শরীরে যে পরিবর্তন এসেছে, তা ক্যামেরায় ধরা পড়েছে। কেউ কেউ নিজের ফিটনেস ধরে রাখতে সক্ষম হলেও, কারও শরীরে শিথিলতার ছাপ পড়েছে। সেই তালিকায় রয়েছে বেশ কয়েকটি বড় নাম।

ফিটনেস ধরে রেখেছেন যারা
আইপিএল ২০২০-এর প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস। দ্বিতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসের প্রতিপক্ষ ছিল কিংস ইলেভেন পাঞ্জাব। এই চার দলের জার্সিতে এবারের আইপিএলে অংশ নেওয়া যে যে ভারতীয় ক্রিকেটার নিজেদের ফিটনেস ধরে রাখতে সক্ষম হয়েছেন, তাঁরা হলেন শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, মায়াঙ্ক আগরওয়াল, মহম্মদ শামি, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, আম্বাতি রায়ডু। মাঠে ফিল্ডিং কিংবা ব্যাটিং করার সময় এই ক্রিকেটারদের শরীরে একাগ্রতা চোখে পড়েছে।

যাদের শরীরে শিথিলতা চোখে পড়েছে
১৪ মাস পর বাইশ গজে নামা দেশের সফলত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি রয়েছেন তালিকার প্রথম স্থান। আইপিএল ২০২০-এর প্রথম ম্যাচে নিজের বাঁ-দিকে ঝাঁপিয়ে দুর্দান্ত ক্যাচ নিলেও মাহির ওজন যে বেড়েছে, তা ক্যামেরায় ধরা পড়েছে। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা, দিল্লি ক্যাপিটালসের ওপেনার শিখর ধাওয়ান, পৃথ্বী শ, চেন্নাই সুপার কিংসের মুরলী বিজয়, কিংস ইলেভেন পাঞ্জাবের কৃষ্ণাপ্পা গৌতমের খেলায় ক্লান্তি ঝরে পড়েছে।

ফিট বিদেশি ক্রিকেটাররা
করোনা ভাইরাসের প্রভাব কিছুটা কমতেই টেস্ট খেলতে শুরু করেছে ইংল্যান্ড। ইংরেজদের বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্ট ও সীমিত ওভারের সিরিজ খেলেছে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। এই তিন দেশ এবং দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা যে প্রয়োজনীয় ফিটনেস নিয়েই আইপিএল ২০২০ খেলতে এসেছেন, তা গত দুই দিনে বোঝা গিয়েছে।
|
ভারতীয় ক্রিকেটারদের নিয়ে মসকরা
দীর্ঘ প্রায় ছয় মাসের জড়তা কাটিয়ে মাঠে ফেরা ভারতীয় ক্রিকেটারদের ফিটনেস নিয়ে হাসি-ঠাট্টা শুরু করে দিয়েছেন নেটিজেনরা। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের মিমও তৈরি করা হয়েছে।












Click it and Unblock the Notifications