আইপিল ২০২০: ধোনিকে মিস করছেন সাক্ষী, লাইভে মাহিকে দেখতে চাইলেন, তারপর যা হল

আইপিল ২০২০: ধোনিকে মিস করছেন সাক্ষী, লাইভে মাহিকে দেখতে চাইলেন, তারপর যা হল

আইপিএল (IPL 2020) খেলতে এই মুহূর্তে আমিরশাহীতে রয়েছেন ধোনি (Dhoni)। রোহিত শর্মা-বিরাট কোহলিরা আইপিএলে খেলতে পরিবারকে সঙ্গে নিয়ে গেলেও করোনা আবহে ঝুঁকি নেননি মাহি। স্ত্রী সাক্ষী (Sakshi Dhoni) ও মেয়ে জিভাকে ভারতেই রেখে গিয়েছেন চেন্নাই অধিনায়ক(CSk)। সেই কারণেই এবার সোশ্যাল মিডিয়ায় ধোনিকে মিস করছি, ওকে দেখতে চাই লিখে পোস্ট করলেন সাক্ষী।

আইপিল ২০২০: ধোনিকে মিস করছেন সাক্ষী, লাইভে মাহিকে দেখতে চাইলেন, তারপর যা হল

আইপিএলে শেষ কয়েক মরসুমে চেন্নাই শিবিরে সাক্ষী ও জিভার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো থাকে। ২০১৮ হোক বা ২০১৯ কখনও ম্যাচ জিতে জিভাকে কোলে নিয়ে ঘুরেছেন ধোনি। কখন আবার ওয়াটসনের ছেলে থেকে রায়না, ভাজ্জিদের মেয়েদের সঙ্গে ধোনিকে মাঠের মাঝে খেলায় মাততে দেখা গিয়েছে। এবছর করোনা সংকটে অবশ্য পরিচিত এই ছবিগুলো দেখা যাবে না। কয়েকজনকে বাদ দিয়ে বেশিরভাগ ক্রিকেটারই তাঁদের পরিবারকে দেশে রেখে আমিরশাহীতে আইপিএল খেলতে গিয়েছেন।

ফলে অনুষ্কা-রীতিকারা যেমন বিরাট-রোহিতদের সঙ্গে সময় কাটাতে পারছেন বা সামনে থেকে দেখতে পারছেন, ধোনির স্ত্রী সাক্ষীর ক্ষেত্রে এমনটা হচ্ছে না। সা সামনে থেকে দেখার সুযোগ না হওয়াতেই তাই মোবাইলের ওপারে ধোনিকে এবার দেখতে চেয়ে ফ্র্যাঞ্চাইজির কাছে অনুরোধ রেখেছিলেন সাক্ষী। ধোনিকে খুব মিস করছেন তাই, প্র্যাকটিসের সময় তাঁকে আরও কাছ থেকে দেখতে চেয়ে চেন্নাই সুপার কিংসের দলগত ট্রেনিংয়ের ভিডিওতে কমেন্ট করেন সাক্ষী।

সাক্ষী ধোনি সিএসকে ম্যানেজার রাসেলকে লাইভ চ্যাটে ধোনিকে ক্যামেরায় ধরতে অনুরোধ জানানোর পরই চেন্নাই শিবিরের পক্ষ থেকে তড়িঘড়ি ধোনিকে ফ্রেমে ধরা হয়। ইচ্ছাপূরণ হতে এরপর সাক্ষী লেখেন 'ধন্যবাদ রাস,ধোনিকে দেখতে পেয়েছি। ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+