আইপিএল ২০২০: বিধ্বংসী রাজস্থানকে কোন রণনীতিতে থামাতে পারে কেকেআর?

আইপিএল ২০২০: বিধ্বংসী রাজস্থানকে কোন রণনীতিতে থামাতে পারে কেকেআর?

আইপিএলের ইতিহাসের সর্বাধিক রান তাড়া করে রাজস্থানের অবিশ্বাস্য জয়। পাঞ্জাবের শামি-কোটরেলদের শক্তিশালী বোলিংয়ের বিরুদ্ধে বিধ্বংসী খেলে ২২৪ রান তাড়া করেও ৩ বল বাকি থাকতে ম্যাচ জিতল রাজস্থান। যারপর প্রতিটি শিবিরেই এখন রাজস্থানকে থামানো নিয়ে পরিকল্পনা শুরু বলা যেতে পারে। একনজরে কোন রণনীতিতে রাজস্থানকে থামাতে পারে কেকেআর জেনে নেওয়া যাক।

রাজস্থানের বিরুদ্ধে কবে ম্যাচ কেকেআরের

রাজস্থানের বিরুদ্ধে কবে ম্যাচ কেকেআরের

বুধবার, ৩০ সেপ্টেম্বর রাজস্থানের বিরুদ্ধে আইপিএল ২০২০-তে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। ভারতীয় সময় ম্যাচটি ৭.৩০ মিনিট থেকে দেখা যাবে।

শারজায় পর এবার বড় মাঠে খেলা রাজস্থানের

শারজায় পর এবার বড় মাঠে খেলা রাজস্থানের

প্রসঙ্গত লিগে রাজস্থান দুবারই ছোট মাঠ শারজায় ম্যাচ খেলেছে। বুধবার দুবাইতে কেকেআর বনাম রাজস্থান মহারণ। অন্যদিকে নাইট রাইঢার্স এখনও পর্যন্ত আবুধাবিতে তাঁদের দুটি ম্যাচ খেলেছে। শারজা তুলনায় দুবাই ও আবুধাবির মাঠের দূরত্ব অনেক বেশি। ফলে আমিরশাহী আইপিএলে বড় মাঠে খেলার অভিজ্ঞতায় রাজস্থানের থেকে এই মুহুর্তে এগিয়ে কেকেআর।

রাজস্থানের ব্যাটিং চিন্তায় রাখবে কেকেআরকে

রাজস্থানের ব্যাটিং চিন্তায় রাখবে কেকেআরকে

এবছর আইপিএল ২০২০তে টানা দুই ম্যাচ রাজস্থানের ব্যাটিং দুশো প্লাস রান হাঁকাল। প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ২১৬ রানের পর রবিবার কিংস ইলেভেনের বিরুদ্ধে ২২৪ রান তাড়া করে ৩ বল বাকি থাকতে রাজস্থান স্কোরবোর্ডে ২২৬ রান তোলে। ৪ উইকেট ম্যাচ জেতে স্টিভ স্মিথ অ্যান্ড কোম্পানি।

সঞ্জুর স্বপ্নের ফর্মে চিন্তায় কেকেআর

সঞ্জুর স্বপ্নের ফর্মে চিন্তায় কেকেআর

রাজস্থান দলের হয়ে দুই ম্যাচে সঞ্জু স্যামসন ৭৪ ও ৮৫ রান হাঁকিয়েছেন। দুই ম্যাচেই ম্যাচের সেরা হয়েছেন এই ডানহাতি। তাঁর ব্যাটে ভর করেই ম্যাচ জিতেছে দল। তাই সঞ্জুকে আটকানোর জন্য দীনেশের দলকে আলাদা করে ভাবতে হচ্ছে।

রাজস্থানকে থামাতে কেকেআরের রণনীতি কী হওয়া উচিত

রাজস্থানকে থামাতে কেকেআরের রণনীতি কী হওয়া উচিত

সানরাইজার্সের বিরুদ্ধে শুরুতে নতুন বলে কামিন্সকে ব্যবহার করে সুবিধে পেয়েছে নাইট রাইডার্স। বেয়ারস্টাকে ৫ রানে আউট করে কামিন্স দ্বিতীয় ম্যাচে দারুণ প্রত্যাবর্তন করেন। ৪ ওভারে খরচ কামিন্সের খরচ ছিল মাত্র ১৯। সেই সঙ্গে বিধ্বংসী ওয়ার্নারকেও সামলে রেখেছিলেন। তাঁর বোলিংয়ে ভর করেই পাওয়ার প্লেতে ওয়ার্নার-বেয়ারস্টোরা বিধ্বংসী হতে পারেনি। বুধবার রাজস্থানের বিরুদ্ধে কামিন্সের সামনে এবার স্টিথ-বাটলার। স্বদেশীয় স্মিথকে নেটে অনেক বোলিংয় করেছেন, আর অ্যাশেজে বাটলারের বিরুদ্ধে বল করেছেন। এবার আইপিএল ২০২০তে কামিন্সের সামনে কঠিন পরীক্ষ। সানরাইজার্স ম্যাচের মতো ঠিক জায়গায় বল রাখলে দুই ওপেনারকে অল্প রানে বেঁধে রাখার ক্ষমতা রাখেন কামিন্স।

সঞ্জু বনাম দুই মিস্ট্রি স্পিনার

সঞ্জু বনাম দুই মিস্ট্রি স্পিনার

সঞ্জুর বিরুদ্ধে নারিন ও বরুণ চক্রবর্তীকে ব্যবহার করে সফল হতে পারেন দীনেশ। শারজার চেয়ে দুবাইয়ের মাঠে দূরত্ব অনেক বেশি। বড় শটে নিয়ন্ত্রণ না রাখলে স্পিনারের বিরুদ্ধে বাউন্ডারির সামনে জমা পড়ে যেতে পারেন সঞ্জু।

বিধ্বংসী রাসেলকে টপ অর্ডারে এনে প্রতিআক্রমণ

বিধ্বংসী রাসেলকে টপ অর্ডারে এনে প্রতিআক্রমণ

রাজস্থান দলে স্মিথ, বাটলার, সঞ্জু, তেওয়াটিয়ার মতো বিধ্বংসী ব্যাটিং ক্ষমতার ক্রিকেটার রয়েছে। এই ম্যাচে তাই রাসেলকে টপ অর্ডারে চারে ব্যবহার করে প্রতিআক্রমণে ঝাপাতে পারেন দীনেশ। সঙ্গে টম ব্যান্টনকে এই ম্যাচে খেলিয়ে বড় চমক দিতে পারে নাইট ম্যানেজমেন্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+