আইপিএল ২০২০: আমিরশাহী আসার আগে নড়বড়ে ওয়ার্নার, আশা জাগালেন ফিঞ্চ, নাইট ক্রিকেটারদের খবর কী?
আইপিএলে খেলতে আসার আগে নড়বড়ে ওয়ার্নার, আশা জাগালেন ফিঞ্চ, নাইট ক্রিকেটারদের খবর কী?
দরজায় কড়া নাড়ছে আইপিএল (IPl 2020)। খেলার দুনিয়ার যাবতীয় সব আলোচনাই এখন আইপিএলকে (UAE Ipl) ঘিরে। আইপিএল শুরুর আগে এই মুহূর্তে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে সাদা বলের ক্রিকেট চলছে। কোটি টাকার ক্রিকেট লিগে খেলতে আসার আগে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা ওডিআই সিরিজে কেমন পারফর্ম করছেন জেনে নেওয়া যাক।

হতাশ করলেন ওয়ার্নার
এবছর সানরাইজার্স হায়দরাবাদে অধিনায়ক হিসেবে ফিরছেন ওয়ার্নার। তাঁর কাঁধেই দল দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। আইপিএল খেলতে আসার আগে অবশ্য তিনি ব্যাটে ছন্দে খুঁজছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচ ১১ বলে করলেন ৬ রান। সাদা বলের ক্রিকেটে এই সিরিজের প্রথম ম্যাচেও ওয়ার্নার মাত্র ১ রান করেন।

দুরন্ত ফর্মে অ্যারন ফিঞ্চ
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) এবছর অ্যারন ফিঞ্চকে দলে নিয়েছে। সীমিত ওভারের ক্রিকেটে অস্ট্রেলিয়ার অধিনায়ক আইপিএল খেলতে আসার আগে অবশ্য দারুণ ফর্মে রয়েছেন। রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচে ৭৩ রান হাঁকালেন। এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি টি-২০ ম্যাচে ৪৬, ৪০ ও ৩৯ রান করেন।

নাইট রাইডার্সের মর্গ্যান কেমন ফর্মে রয়েছেন
কেকেআর (KKR) শিবিরে ইয়ন মর্গ্যানও ব্যাটে দারুণ ফর্মে রয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচে তিনি ৪২ রান করেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে বড় রান না পেলেও পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজে হাফ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন মর্গ্যান

বিরাটকে ভরসা দিচ্ছেন জাম্পা
আইপিএলে বিরাটের শিবিরে যোগ দেওয়ার আগে ফর্মে রয়েছেন জাম্পা। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে ৪টি উইকেট তুলে নেওয়ার পর দ্বিতীয় ম্যাচে ৩টি উইকেট নিলেন জাম্পা। আসন্ন আইপিএলে জাম্পা বিরাটের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালের দলে খেলবেন (RCB)।

নাইট রাইডার্সের প্যাট কামিন্সের পারফর্ম্যান্স?
ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআইয়ে ১টি ও প্রথম ওডিআইয়ে ১টি উইকেট পান। টি-২০ সিরিজের দুই ম্যাচ খেলে প্যাট কামিন্সের সংগ্রহ ১ উইকেট। এবছর নিলাম থেকে ১৫.৫ কোটি টাকায় প্যাট কামিন্সকে নিয়েছে কেকেআর (kkr).












Click it and Unblock the Notifications