আইপিএল ২০২০ : টুর্নামেন্টের ইতিহাসে সর্বাধিক দলগত স্কোরের তালিকায় চোখ রাখা যাক

আইপিএল ২০২০ : টুর্নামেন্টের ইতিহাসে সর্বাধিক দলগত স্কোরের তালিকায় চোখ রাখা যাক

করোনা ভাইরাসের আবহে আর এক মাস পরেই সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হবে আইপিএল। টুর্নামেন্ট ঘিরে উন্মাদনা তুঙ্গে উঠেছে। দেশের বাইরে কেমন হবে এবারের আইপিএল, তা জানতেও উদগ্রীব ক্রিকেট প্রেমীরা। তার মধ্যে দেখে নেওয়া যাক টুর্নামেন্টের ইতিহাসে সর্বাধিক দলগত স্কোরের তালিকা।

আরসিবি-এর ২৬৩

আরসিবি-এর ২৬৩

২০১৩ সালের আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে ঘরের মাঠে পুনে ওয়ারিয়র্সের মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৬৩ রান তুলেছিলেন বিরাট কোহলিরা। ৬৬ বলে ১৭৫ রানের অতিমানবিক ইনিংস খেলেছিলেন ক্রিস গেইল। ১৩টি চার ও ১৭টি ছক্কা হাঁকিয়েছিলেন। তালিকার প্রথম স্থানে রয়েছে আরসিবি-এর এই রান।

আরসিবি-এর ২৪৮

আরসিবি-এর ২৪৮

২০১৬ সালে ঘরের মাঠে গুজরাত লায়ন্সের বিরুদ্ধে আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নেমেছিল গুজরাত লায়ন্স। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৪৮ রান করেছিল আরসিবি। ৫৫ বলে ১০৯ রান করেছিলেন অধিনায়ক বিরাট কোহলি। ৫২ বলে ১২৯ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন এবি ডিভিলিয়ার্স। আইপিএলের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বাধিক দলগত স্কোর।

সিএসকে-এর ২৪৬

সিএসকে-এর ২৪৬

২০১০ সালের আইপিএলে ঘরের মাঠ চিপকে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে এক ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৪৬ রান তুলেছিল চেন্নাই সুপার কিংস। ৫৬ বলে ১২৭ রান করেছিলেন ওপেনার মুরলী বিজয়। ৩৪ বলে ৬২ রান করেছিলেন আলবে মর্কেল। আইপিএলের ইতিহাসে এটি তৃতীয় সর্বাধিক দলগত স্কোর।

কেকেআরের ২৪৫

কেকেআরের ২৪৫

২০১৮ সালে ইন্ডোরে হওয়া আইপিএলের ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৪৫ রান তুলেছিল কলকাতা নাইট রাইডার্স। শাহরুখ খান শিবিরের হয়ে ৩৬ বলে ৭৫ রান করেছিলেন সুনীল নারিন। ২৩ বলে ৫০ রান করেছিলেন অধিনায়ক দীনেশ কার্তিক। তালিকার চতুর্থ স্থানে রয়েছে কেকেআরের এই রান।

সিএসকে-এর ২৪০

সিএসকে-এর ২৪০

২০০৮ সালে মোহালিতে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলেতে নেমেছিল চেন্নাই সুপার কিংস। ওই ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৪০ রান তুলেছিলেন মহেন্দ্র সিং ধোনিরা। ৫৪ বলে ১১৬ রান করেছিলেন বাঁ-হাতি মাইকেল হাসি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+