আইপিএল ২০২০ : কেকেআর শিবিরে সবচেয়ে বেশি রানের পার্টনারশিপে চোখ রাখা যাক

আইপিএল ২০২০ : কেকেআর শিবিরে সবচেয়ে বেশি রানের পার্টনারশিপে চোখ রাখা যাক

সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হতে চলা চলতি বছরের আইপিএলে কেকেআর দলে বেশ কিছু পরিবর্তন করা হতে পারে। সবচেয়ে বেশি পরিবর্তন সাধিত হতে পারে দীনেশ কার্তিকদের ব্যাটিং অর্ডারে। তাতে শাহরুখ খান শিবিরের ভাগ্য খুলবে বলে মনে করছেন ক্রিকেট প্রেমীরা। তার আগে দেখে নেওয়া যাক কেকেআর শিবিরে সবচেয়ে বেশি রানের পার্টনারশিপ রয়েছে কাঁদের নামে।

গম্ভীর ও লিনের পার্টনারশিপ

গম্ভীর ও লিনের পার্টনারশিপ

২০১৭ সালের আইপিএলে রাজকোটে গুজরাত লায়ন্সের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। ম্যাচে আগে ব্যাট করে কেকেআরকে ১৮৪ রানের লক্ষ্য দিয়েছিলেন সুরেশ রায়নারা। কোনও উইকেট না হারিয়েই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে গিয়েছিল শাহরুখ খানের দল। অধিনায়ক গৌতম গম্ভীর (৭৬) ও ক্রিস লিনের (৯৩) মধ্যে হওয়া ১৮৪ রানের অপরাজিত পার্টনারশিপই কেকেআরে সর্বোচ্চ।

গম্ভীর ও উথাপ্পার পার্টনারশিপ

গম্ভীর ও উথাপ্পার পার্টনারশিপ

২০১৭ সালের আইপিএলে মহেন্দ্র সিং ধোনি নেতৃত্বাধীন পুনে সুপার জায়েন্টসের বিরুদ্ধে তাদেরই ঘরের মাঠে খেলতে নেমেছিল কেকেআর। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮২ রান করেছিল পুনে। জবাবে ১৮.১ ওভারেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে গিয়েছিল কেকেআর। ওই ম্যাচে গৌতম গম্ভীর (৬২) ও রবিন উথাপ্পার (৮৭) মধ্যে ১৫৮ রানের পার্টনারশিপ রয়েছে তালিকার দ্বিতীয় স্থানে।

কালিস ও গম্ভীরের পার্টনারশিপ

কালিস ও গম্ভীরের পার্টনারশিপ

২০১১ সালের আইপিএলের এক ম্যাচে ঘরের মাঠে কেকেআরের সামনে ১৬০ রানের লক্ষ্য রেখেছিল রাজস্থান রয়্যালস। ১৮.৩ ওভারেই সেই ম্যাচ জিতেছিল শাহরুখ খানের দল। ওই ম্যাচে জ্যাক কালিস (৮০) ও গৌতম গম্ভীরের (৭৫) মধ্যে ১৫২ রানের অপরাজিত পার্টনারশিপ হয়েছিল।

বিসলা ও কালিসের জুটি

বিসলা ও কালিসের জুটি

২০১২ সালের আইপিএল ফাইনালে ঘরের মাঠ চিপকে কেকেআরের সামনে ১৯১ রানের লক্ষ্য রেখেছিল মহেন্দ্র সিং ধোনির সিএসকে। দুই বল বাকি থাকতে সেই ম্যাচ এবং ফাইনাল জিতেছিলেন গৌতম গম্ভীররা। ওই ম্যাচে কেকেআরের প্রাক্তন উইকেটরক্ষক মনবিন্দর বিসলা (৮৯) ও জ্যাক কালিসের (৬৯) মধ্যে ১৩৬ রানের পার্টনারশিপ হয়েছিল।

শাকিব ও পাঠানের জুটি

শাকিব ও পাঠানের জুটি

কলকাতার ইডেন গার্ডেন্সে ২০১৬ সালের আইপিএল ম্যাচে গুজরাত লায়ন্সের বিরুদ্ধে ১৩৪ রানের অপরাজিত পার্টনারশিপ হয়েছিল বাংলাদেশি অল-রাউন্ডার শাকিব আল হাসান ও ইউসুফ পাঠানের মধ্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+