আইপিএল খেলতে দুবাই পৌঁছলেন বিরাট, ফ্যানেদের সঙ্গে শেয়ার করলেন এই মুহূর্ত

হ্যালো দুবাই, আইপিএল খেলতে মরুশহরে পৌঁছে কোহলির পোস্ট দেখে নিন

হ্যালো দুবাই! আইপিএল খেলতে মরুশহরে পৌঁছে গেলেন বিরাট কোহলি। আরসিবি অধিনায়ক এদিন দুবাই পৌঁছে হোটেলের রুম থেকে ছবি পোস্ট করলেন। হোটেলের রুম থেকে বাইরের সৌন্দর্যের ছবি পোস্ট করে বিরাট লিখেছেন, 'হ্যালো দুবাই।'

দুবাই পৌঁছল আরসিবি

দুবাই পৌঁছল আরসিবি

এদিন বিরাটের আরবিবি দলও আইপিএল ২০২০ খেলতে দুবাই পৌঁছে গিয়েছে। প্রসঙ্গত বিরাট ব্যক্তিগত বিমানে দুবাই উড়ে গিয়েছেন বলে দলের সূত্রের জানা গিয়েছে। দুবাইয়ের উড়ান ধরার আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ফ্র্যাঞ্চাইজির পোস্ট করা দলগত ছবিতে এদিন বিরাট কোহলিকে দেখা যায়নি। যারপর বিরাট কোহলি দলের সঙ্গে একই বিমানে সফর করেননি বলে শোনা যায়।

দুবাই পৌঁছল চেন্নাই, মুম্বই,কিংস ইলেভেন

দুবাই পৌঁছল চেন্নাই, মুম্বই,কিংস ইলেভেন

এদিন মুম্বই থেকে চেন্নাই সুপার কিংস, মুম্বই ইন্ডিয়ান্স, কিংস ইলেভেন পাঞ্জাব, রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজির ভারতীয় ক্রিকেটাররাও দুবাইয়ে পৌঁছেছে। ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটাররা দুবাইয়ে আলাদা আলাদা হোটেলে এখন কোয়ারেন্টাইনে থাকবেন। ছয় দিনের কোয়ারেন্টাইনের পর দলগুলি প্রস্তুতি সারবে।

সকালের বিমানে দুবাই গিয়েছে কেকেআর

সকালের বিমানে দুবাই গিয়েছে কেকেআর

শুক্রবার ভোর রাতের বিমানে দুবাই গিয়েছে কেকেআর। দলের সূত্রে খবর দীনেশরা এখন হোটেলে বিশ্রাম নেবেন। আপাতত দুবাইয়ে ক্রিকেটারদের কোভিড পরীক্ষার ফল না আসা পর্যন্ত একসঙ্গে ডিনার বা ক্রিকেটারদের নিজেদের মধ্যে সাক্ষাৎ এড়িয়ে চলার নির্দেশিকা রয়েছে।

কবে থেকে শুরু আইপিএল

কবে থেকে শুরু আইপিএল

করোনাকালে দীর্ঘ সময় ধরে টুর্নামেন্ট পিছিয়ে যাওয়ার পর নানা রকম বাধা পেরিয়ে ১৯ সেপ্টেম্বর থেকে আরব আমিরশাহীর তিন ভেন্যুতে আইপিএল অনুষ্ঠিত হবে। মাঠে বল গড়ানোর অপেক্ষায় ফ্যানেরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+